Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইর্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ গুরুতর অসুস্থ, রোগ মুক্তির জন্য দোয়া কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: April 4, 2020 | 4:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে বাঙালীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ গুরুতর অসুস্থ হয়ে নিউইর্কের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন। তিনি স্থানীয় সময় ৩১ মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় ওই হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায় বলে চিকিৎসকরা জানান। কামাল আহমেদের নিকটাত্মীয় ও বাংলা ক্লাব ইউএসএ’র সভাপতি আবুল কালাম পিনু ইউএসএনিউজঅনলাইন.কমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বর্তমানে ডাক্তারদেন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার আশু রোগ মুক্তি কামনায় সকলের দোয়া কামনা করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ সোসাইটির সভাপতি বাংলাদেশী কমিউনিটির প্রিয়মুখ কামাল আহমেদের আশু সুস্থতা কামনায় তার পরিবার, বাংলাদেশ সোসাইটি, বাংলা ক্লাব ইউএসএ সহ বাংলাদেশী কমিটির নেতৃবৃন্দ দেশ ও প্রবাসের সকলের কাছে দোয়া চেয়েছেন। নেতৃবৃন্দ বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সুখ ও দুঃখে সবার আগে এগিয়ে আসা বাংলাদেশী কমিউনিটির অকৃত্রিম বন্ধু কামাল আহমেদের গুরুতর অসুস্থতায় সবাই উদ্বিগ্ন। তিনি দ্রুত সুস্থ হয়ে আবার মানব সেবায় আত্ম নিয়োগ করবেন এ প্রত্যাশা সবার।
উল্লেখ্য, সিলেটের বিয়ানীবাজারের কৃতি সন্তান কামাল আহমেদ দীর্ঘ ৩০ বছর ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমানে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়শন অব আমেরিকার দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বিয়ানীবাজারবাসীর সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির তিন মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বহু সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV