Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

মার্কিনীদের বাঁচা-মরা চীনের উপর তুলে দিয়েছেন ট্রাম্প : সিএনএন নিরাপত্তা বিশ্লেষক সামান্থা

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: April 5, 2020 | 1:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আমেরিকানদের জীবন বাঁচাতে এখন চীনের ওপর নির্ভর করে আছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ভাগ্যের নির্মম পরিহাস হল, চীনই তর্কসাপেক্ষে এ ভাইরাস ছড়ানোর জন্য দায়ী। অথচ তারাই এখন এ ভয়ানক পরিস্থিতি থেকে মুনাফা অর্জনে সেরা অবস্থানে আছে। যুক্তরাষ্ট্রে গোয়েন্দা সম্প্রদায় সতর্ক করেছিল যে চীন তাদের বৈশ্বিক অর্থনৈতিক পরিসর বাড়াতে ইচ্ছুক। বর্তমানে যুক্তরাষ্ট্র করোনাভাইরাস মহামারীর কেন্দ্রে রূপান্তারিত হয়েছে। গতকাল ৪ এপ্রিল ৩ লাখ ছাড়িয়েছে সংক্রমণের সংখ্যা। মহামারী মোকাবেলায় ট্রাম্পের প্রস্তুতির অভাবই বিশ্বে চীনকে তাদের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের সুযোগ করে দিয়েছে। 

Trump put American lives in China’s hands শিরোনামে একটি মতামত ধর্মী প্রতিবেদন লিখেছেন সিএনএনের নিরাপত্তা বিশ্লেষক সামান্থা ভিনোগ্রেড। সেখানে তিনি এমনটা দাবি করেছেন।সামান্থা ভিনোগ্রেড আরও লিখেছেন, মহামারী দেশে আছড়ে পড়ার আগেই ট্রাম্প প্রশাসনের মেডিকেল সরঞ্জাম মজুদ ও বিতরণের কৌশল গ্রহণের প্রয়োজন ছিল। কিন্তু তারা তা করেননি। প্রতিরক্ষা উৎপাদন আইনের স্মরণাপন্ন হতে ট্রাম্প কয়েক সপ্তাহ দেরি করেছেন, এতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তিনি শেষ পর্যন্ত দেশীয়ভাবে ভেন্টিলেটর ও N95 মাস্ক তৈরির নির্দেশ দিয়েছেন। ৭ হাজারের বেশি মানুষ মারা যাওয়ার পর শুক্রবার তিনি জীবন রক্ষাকারী সুরক্ষা সরঞ্জাম রফতানি কমিয়ে দেয়ার উদ্যোগ নিয়েছেন।

সামান্থা আরও লিখেছেন, ট্রাম্প সম্প্রতি এ পদক্ষেপ নিলেও স্বাস্থ্য কর্মী ও অসুস্থদের প্রয়োজনীয় চাহিদা পূরণে এখনো যথেষ্ট সরঞ্জাম উৎপাদন করতে পারছে না যুক্তরাষ্ট্র। কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসন নিজেদের মতো করে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছে। চীন এখন এমন সঙ্কট থেকে মুনাফা অর্জন করছে যে সঙ্কট তৈরিতে তাদেরই ভূমিকা ছিল বেশি। বিডি প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ