নিউইর্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের মৃত্যু : কমিউনিটিতে শোকের ছায়া, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেনের শোক
সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে বাঙালীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন)। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ ৫ এপ্রিল রোববার ভোর সাড়ে ৪টায় নিউইর্কের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। কামাল আহমেদের নিকটাত্মীয় ও বাংলা ক্লাব ইউএসএ’র সভাপতি আবুল কালাম পিনু ইউএসএনিউজঅনলাইন.কমকে এ সংবাদটি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে কামাল আহমেদের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ৫ ভাই ও ৫ বোন সহ বহু আত্মীয়-স্জন ও গুণগ্রাহী রেখে গেছেন। ভাই-বোনদের মধ্যে কামাল আহমেদ সবার বড়। তার পুরো পরিবারই যুক্তরাষ্ট্র প্রবাসী। কামাল আহমেদ নিউইয়র্কের কুইন্সে বসবাস করতেন। তার দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা গ্রামে।
কামাল আহমেদের নিকটাত্মীয় ও বাংলা ক্লাব ইউএসএ’র সভাপতি আবুল কালাম পিনু ইউএসএনিউজঅনলাইন.কমকে জানায়, স্থানীয় সময় গত ৩১ মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় গুরুতর অসুস্থ হয়ে নিউইর্কের এলমহার্স্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন কামাল আহমেদ। ওই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায় বলে চিকিৎসকরা জানান। তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। দ্রুত তার অবস্থার অবনতি ঘটে। আজ ৫ এপ্রিল রোববার ভোর সাড়ে ৪টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি সবাইকে ছেড়ে পরকালের বাসিন্দা হন।

এদিকে, মরহুম কামাল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। তার মরদেহ দাফনের সময় সূচি এখনো নির্ধারিত হয়নি।
এদিকে, বাংলাদেশ সোসাইটির সভাপতি বাংলাদেশী কমিউনিটির প্রিয়মুখ কামাল আহমেদের মৃত্যুতে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বাঙালী কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন, বাংলাদেশ সোসাইটি, জালালাবাদ এসোসিয়শন অব আমেরিকা, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি, বাংলা ক্লাব ইউএসএ, বিভিন্ন রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন সহ বাংলাদেশী কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সুখ-দুঃখে সবার আগে এগিয়ে আসা বাংলাদেশী কমিউনিটির অকৃত্রিম বন্ধু ছিলেন কামাল আহমেদ। তার মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটি একজন অভিভাবকে হারালো। তার অভাব কোন দিনই পূরণ হবার নয়। সুদীর্ঘসময় পথপরিক্রমায় যুক্তরাষ্ট্রে যে ক’জন কমিউনিটি ব্যক্তিত্ব সব সময় শ্রদ্ধার পাত্র ছিলেন, তার মধ্যে শীর্ষে আছেন তিনি।
উল্লেখ্য, সিলেটের বিয়ানীবাজারের কৃতি সন্তান কামাল আহমেদ দীর্ঘ ৩০ বছর ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এর আগে যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়শন অব আমেরিকার দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বিয়ানীবাজারবাসীর সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির তিন মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বহু সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity