Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বস্টনে ড: মুনতাসীর মামুনের ৬০ তম জন্ম বার্ষিকী পালন

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: June 30, 2011 | 8:44 PM

সুহাস বড়ুয়া: প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ড: মুনতাসীর মামুন সম্প্রতি বস্টন সফরে এলে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ তাঁর ৬০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে একটি অনাড়ম্বর অনুষ্টানের আয়োজন করে।
বিশিস্ট সমাজ সেবী ও নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভানেত্রী সফিদা বসুর বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে বিশিস্ট বিজ্ঞানী ড: বামুন দাশ বসু, চলচিত্রকার কবীর আনোয়ার, কবি বদিউজ্জামান নাসিম, বিশিস্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রেজ্জাকুল চৌধুরী ফরিদ সহ বিপুল সংখ্যক লোকজন। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি এ উপলক্ষে তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা ড: মুনতাসির মামুনের শতায়ু কামনা করি এবং আমরা তাঁর শততম জন্ম বার্ষিকী তাঁকে নিয়েই পালন করতে চাই। নিউ ইংল্যান্ড ঘাতক-দালাল নির্মূল কমিটি, বঙ্গবন্ধু পরিষদের নেতা-কর্মীসহ বস্টনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ও শিক্ষক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন প্রাক্তন ছাত্র-ছাত্রী এতে যোগদান করেন। উপস্থিত সকলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং তাঁর সুস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন। সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে এ সময় ড: মামুন একটি কেক কাটেন এবং উপস্থিত সকলে পরস্পরকে মিষ্টিমুখ করান।

: মুনতাসির মামুন বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত সুপরিচিত একজন কলমের সৈনিক   বুদ্ধিজীবী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষকতার পাশাপাশি দেশের  সামাজিক   রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সঙ্কট উত্তরনের জন্য গুরুত্ব পূর্ণ অবদান রেখে চলেছেন: মুনতাসির মামুন  জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কল্যানে  নিবেদিত একজন মানবতাবাদী ব্যক্তি, যিনি   বাংলাদেশ মানুষের  স্বার্থ বিরোধী, স্বাধীনতা বিরোধী ধর্মীয় উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে লেখনি বক্তৃতার মাধ্যমে বিস্তৃত এক  আন্দোলন চালিয়ে  আসছেনমুনতাসির মামুন ইতিমধ্যে বাংলা একাডেমি পুরস্কার, ইতিহাস পরিষদ পুরস্কার, লেখক শিবির পুরস্কার, : হিলালি স্বর্ন পদক, অগ্রণী ব্যাংক পুরস্কার মার্কেন্টাইল ব্যাংক পুরস্কারে ভূষিত হন

 

নিউইংল্যান্ড  আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে : মামুনকে ফুলের শুভেচ্ছা জানায়  তাঁর  সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV