করোনাভাইরাসে নিউইয়র্কে এক ভাইয়ের মৃত্য, আরেক ভাই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ’র সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ খান রাজেস-এর বড় ভাই সাইফুর হায়দার খান আজাদ (৪৭) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৪ এপ্রিল শনিববার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে জ্যামাইকা হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে (৫ ও ৮ বছর), এক মেয়ে (১৬) সহ অরেক আত্মীয়-স্বজন রেখে যান। তিনি দীর্ঘ ৫ বছর ধরে নিউইয়র্কের রীচমন্ড হিলে সপরিবারে বসবাস করছিলেন।
মোহাম্মদ খান রাজেস জানান, অসুস্থ্য হয়ে তার ভাই সাইফুর হায়দার খান আজাদ গত ২৯ মার্চ রোববার হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনাভাইরাস পজেটিভ সনাক্ত হয়। পরবর্তীতে তার চিকিৎসা চললেও শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি। গত ৪ এপ্রিল শনিববার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে জ্যামাইকা হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মরদেহ নিউজার্সীর কবর স্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
মোহাম্মদ খান রাজেস আরো জানান, তারা ৫ ভাই ও এক বোন নিউইয়র্কে বসবাস করেন। তাদের অপর এক ভাই সফি হায়দার খান (৫৩) গত ৩০ মার্র্চ থেকে ম্যানহাটানের মাউন্টসিনাই হাসপাতালের আইসিউউতে আছেন।
তিনি রিচমন্ডহীরে বসবাস করেন এবং কিগত ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার স্ত্রী, এক ছেলে এক মেয়ে রয়েছে। মোহাম্মদ খান রাজেস তার অসুস্থ্য ভাউয়ের সুস্থতায় সবার দোয়া কামনা করেছেন। মোহাম্মদ খান রাজেসরা টাঙ্গাইল শহরের ছয় আনীবাজারের স্থায়ী বাসিন্দা।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests