নজিরবিহীন ধর্মঘটে অচল ব্রিটেন

ইউএসএ নিউজ ডেস্ক: সরকারি কর্মজীবীদের ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটে গতকাল বৃহস্পতিবার অচল হয়ে পড়ে ব্রিটেন। বন্ধ হয়ে পড়ে অফিস-আদালত, বন্দর ও কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের পরিকল্পিত পেনশন নীতিমালার বিরুদ্ধে কর্মজীবীদের সংগঠনগুলো এ ধর্মঘট পালন করে। খবর বিবিসি অনলাইনের।পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস ইউনিয়ন (পিসিএস) এবং শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট তিনটি ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। কর্মজীবীরা বলছেন, নতুন এ নীতিমালা বাস্তবায়িত হলে তাদের বেশি কাজ করতে হবে, কিন্তু কর্মজীবন শেষে জুটবে পরিমাণে অনেক কম পেনশন। কিন্তু সরকার বলছে, করদাতাদের প্রতি সুবিচার করতেই এ পেনশন নীতিমালাটির প্রস্তাব করা হয়েছে। বিভিন্ন ট্রেড ইউনিয়ন বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে সমঝোতা করছে। কর্মসূচি অনুযায়ী কর্মজীবী সংগঠনগুলো সেন্ট্রাল লন্ডন অভিমুখে পদযাত্রা এবং র্যালি করে। ওই অঞ্চলের পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়। আগের দিন বুধবার বিকেল থেকেই ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করে লন্ডনে। বিমানবন্দরসহ বিভিন্ন বন্দরে বিমান ও নৌযান ছাড়তে বিলম্ব হয়। কর্মীরা আগেভাগেই কর্মস্থল ত্যাগ করায় এ অবস্থা দেখা দেয়। হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে যাত্রীদের কিছুটা সময় বেশি অবস্থান করতে হয়।
ন্যাশনাল ইউনিয়ন অব টিচার্স, অ্যাসোসিয়েশন অব টিচার্স অ্যান্ড লেকচারার্স এবং ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন ব্রিটেন ও ওয়েলসে ধর্মঘট পালন করে। প্রায় ১৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এ সংগঠনগুলোর অধীনে রয়েছে। অন্যদিকে পিসিএসের কর্মসূচি ব্রিটেনজুড়েই অর্থাৎ ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ডে পালিত হয়। কোস্টগার্ড, পুলিশ সহায়তাকর্মী, আদালতকর্মী এবং ড্রাইভিং পরীক্ষকদের সংগঠন এই পিসিএস। তারা সংখ্যায় আড়াই লাখের বেশি। পাঁচ লাখ সরকারি কর্মজীবীর এক-পঞ্চমাংশ ধর্মঘট করছে বলে ব্রিটিশ সরকার ধারণা করছে।সমকাল
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes