Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মৌলভীবাজারের আতাউর রহমান ডিলারের মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: April 7, 2020 | 11:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বাসিন্দা, মৌলভীবাজার জেলার বড়লেখা থানার প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক ও বড়লেখার কৃতি সন্তান আতাউর রহমান ডিলার (৬৭) গত ৪ এপ্রিল সন্ধ্যায় নিউইয়র্কের স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ( ইন্না-লিল্লাহ —-রাজিউন)।

পরিবার সুত্রে জানা যায়, মরহুমের গ্রামের বাড়ী মৌলভীবাজারের বড়লেখা থানার কাঠালতলী ইউনিয়নের খলাগাও গ্রামে । মৃত্যুকালে ৭ ছেলে, ১ মেয়ে সহ দেশ-বিদেশে অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

উল্ল্যেখ্য, আতাউর রহমান (ডিলার) আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন সেই সাথে এলাকার উন্নয়নে সব সময় ছিলেন সচেষ্ট। গরীব অসহায় মানুষের কল্যাণে তিনি সব সময় চিন্তা করতেন, সেই সাথে এলাকার উন্নয়নে ছিলেন সক্রীয় । বাংলাদেশের সুবিদা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করেছেন নিঃস্বার্থ ভাবে।

আতাউর রহমান ডিলারের মৃত্যুতে বড়লেখা সহ আমেরিকার প্রবাসী বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নিউইয়র্ক, মিশিগান ও বড়লেখার রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটি নেতৃবৃন্দ। মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমীন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ