নিউইয়র্কে শাটডাউনের মেয়াদ বাড়লো ২৯ এপ্রিল পর্যন্ত: নিয়ম না মানলে জরিমানা ৫শ’ ডলার থেকে এক হাজার ডলার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে গভর্ণর এন্ড্রু কওমো সোমবার শাটডাউনের সময়সীমা ২৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন। নিউইয়র্কের গভর্ণর কওমো বলেন, কোভিড-১৯ এ মৃত্যুর হার গত দু’দিনে কার্যকরভাবে কমলেও স্কুল ও বিনা দরকারি ব্যবসায়ী কার্যক্রম ২৯ এপ্রিল পর্যন্ত অবশ্যই বন্ধ থাকবে।
সাংবাদিকদের তিনি আরো বলেন, এখন ঢিলেমি করার সময় নয়। সামাজিক দূরতের¡ নিয়ম না মানলে জরিমানা ৫শ’ ডলার থেকে এক হাজার ডলার করা হবে। সোমবার সকাল পর্যন্ত আমেরিকায় করোনাভাইরাসের মূল কেন্দ্র নিউইয়র্কে ৪,৭৫৮ জন মারা গেছে। রোববার থেকে এ সংখ্যা ৫৯৯ বেশি। শনিবার নিউইয়র্কে কেবলমাত্র একদিনে ৬৩০ জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছিল যা ছিল করোনা ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ। গভর্ণর কওমো বলেন, এরপর থেকে প্রতিদিনের মৃুত্যর সংখ্যা কমে আসলেও নিউইয়র্ক অঙ্গরাজ্য সম্ভবত সংকটের সর্বোচ্চ চূড়ায় রয়েছে। তাই বিধিনিষেধ শিথিল করা ভুল হবে। জন হপকিন্স ইউনিভার্সিটির মতে, যক্তরাষ্ট্রজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ৩৩৯,০০০ জন। গভর্ণর কওমো বলেন, এর মধ্যে নিউইয়র্কেই আক্রান্ত হয়েছে ১,৩১,০০০ জন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests