যুক্তরাষ্ট্রে আজ ৭ এপ্রিল মঙ্গলবার পবিত্র শবেবরাত : করোনা মহামারীর কারণে নিউইয়র্ক সহ বিভিন্ন স্টেটে বাসা-বাড়িতে ইবাদত-বন্দেগী
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সঙ্গে আজ ৭ এপ্রিল মঙ্গলবার এবং বাংলাদেশে ৮ এপ্রিল পবিত্র শবেবরাত পালিত হবে। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়।
করোনা মহামারীর কারণে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে এবার মসজিদে এ উপলক্ষে কোন কর্মসূচি গ্রহণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিভিন্ন মসজিদের ইমাম ও কর্মকর্তারা। প্রবাসী বাংলাদেশী ধর্মপ্রাণ মুসলমানরা নিজ নিজ বাসা-বাড়িতে আজ ৭ এপ্রিল মঙ্গলবার রাতব্যাপি ইবাদত বন্দেগীর মাধ্যতে পবিত্র শবেবরাত পালন করবেন বলে জানা গেছে।
নিউইয়র্ক সহ বিভিন্ন স্টেটে মুসলমানদের বাসা-বাড়িতে শবেবরাতের এ মহিমান্বিত রাতে পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আসকার, দোয়া-দরুদ সহ ইবাদত বন্দেগির মাধ্যমে মহান আল্লাহ্র অশেষ মেহেরবানি কামনা করা হবে বলে জানা গেছে।
সর্বশেষ সংবাদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং