Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

সৌদি আরবে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় ৪ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: April 8, 2020 | 11:06 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, সৌদি আরব: সৌদি আরবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কা ও জিজানে ঘুমন্ত অবস্থায় মারা যান তারা। মৃত ব্যক্তিরা হলেন, আবুল হোসেন (৩৫), বেলাল উদ্দিন (৩২), জাহাঙ্গীর আলম (৪২) ও শওকত ওসমান (৪০)। আজ বুধবার খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার আবুল হোসেন মক্কা নগরীর সারা মনসুর এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন কেঁওচিয়া ইউনিয়নের আশেকের পাড়ার বাসিন্দা। তার বাবার নাম হাবিবুর রহমান।

সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় চার বাংলাদেশির মৃত্যু। ছবি : সংগৃহীত

মোহাম্মদ বেলাল উদ্দিন মক্কা মিসফাল্লাহর দাহালা রোডে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার উল্টাখালী ফকির বাবার কবর এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহ আলম।

অপরদিকে জাহাঙ্গীর আলম রাজধানী রিয়াদে হারায়া নামক এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাড়ীকোটা গজারিয়ার বাসিন্দা। তার বাবার নাম ছিদ্দিকুর রহমান।

আর শওকত ওসমান সৌদির জিজান শহরে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঈদমনি গ্রামের বাসিন্দা। স্থানীয় পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV