নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশি কৃষিবিদ আঁখির মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশি কৃষিবিদ শাহানা আহমেদ তালুকদার আঁখি মারা গেছেন। নিউইয়র্ক সময় বুধবার ভোর ৩টায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শাহানা আহমেদ তালুকদার আঁখি করোনায় আক্রান্ত হয়ে লং আইল্যান্ডের একটি হাসপাতালে ৪/৫ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
এই নিয়ে আমেরিকায় করোনা ভাইরাসে গত ২৩ দিনে ৯৩ জন বাংলাদেশি মারা গেলেন।
জানা গেছে, অত্যন্ত হাসি খুশি শাহানা আহমেদ তালুকদার আঁখি নিউইয়র্কের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। তাঁর বাড়ি নেত্রকোনায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তার স্বামীও একই বিশ্ববিদ্যালয়ে সহপাঠী ছিলেন। বছর দুয়েক আগে পারিবারিক অভিবাসন সূত্রে স্বামীকে নিয়ে নিউইয়র্কে পাড়ি জমান। শাহানা আহমেদ তালুকদার আঁখির আত্মার মাগফেরাত কামনায় তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে এক ফেসবুক বার্তায় কৃষিবিদ শাহানা আহমেদ তালুকদার আঁখির অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি কৃষিবীদ ড. সিদ্দিকুর রহমান। তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কানা করেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








