মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : মনোনয়নের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন বার্নি স্যান্ডার্স
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ডেমোক্রেট সিনেটর বার্নি স্যান্ডার্স মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা বাতিল ঘোষণা করেছেন। এতে ডেমোক্রেট পার্টি থেকে প্রার্থী হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়ন পাওয়ার পথ নিশ্চিত হয়ে গেল। জুনে ডেমোক্রেটদলের প্রার্থী ঘোষণা করার কথা ছিলো। কিন্তু করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতির কারণে এটি পিছিয়ে যায়। নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হলে তিনিই ডোনাল্ড ট্রাম্পের মোকাবেলা করবেন।
খবরে বলা হয়, বুধবার এক অনলাইন কনফারেন্সে ৭৮ বছর বয়সী স্যান্ডার্স তার নির্বাচনি শিবিরের কর্মীদের প্রতি বক্তব্য রাখেন। সম্মেলনে স্যান্ডার্স বলেন, আমরা কেমন রাষ্ট্র হতে পারবো সে ব্যাপারে আমেরিকান বিবেককে পাল্টে দিয়েছি। অর্থনৈতিক ন্যায্যতা, সামাজিক ন্যায্যতা, জাতিগত ন্যায্যতা ও পরিবেশগত ন্যায্যতার জন্য অশেষ সংগ্রামের দিকে বড় ধরনের পদক্ষেপ নিয়েছি। আমাদের প্রচারণা আদর্শগত সংগ্রামে জয়ী হয়েছে।
প্রাথমিকভাবে সফলতা হলেও পরবর্তীতে বাইডেনের সঙ্গে মনোনয়ন প্রতিযোগিতায় পেছনে পড়ে যান স্যান্ডার্স। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি করোনা ভাইরাসের জন্য সকল সম্মেলন অনলাইনেই করছেন। প্রচারণায় তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে আফ্রিকান-আমেরিকান ভোটারদের কাছ থেকে পর্যাপ্ত ভোট নিশ্চিত করতে পারেননি।
শুরু থেকেই তাকে ডেমোক্রেট দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থীদের একজন বিচেনা করা হচ্ছিলো। স্বঘোষিত ডেমোক্রেটিক স্যান্ডার্স সোশ্যালিস্ট প্রচারণার শুরুর দিকে স্বাস্থ্যসেবা ও শ্রমিকশ্রেণির পক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সফলতা অর্জন করেন। প্রথম দিকের প্রাইমারিগুলোতে তিনিই এগিয়ে ছিলেন। তবে পরবর্তীতে তাকে বিশাল ব্যবধানে পেছনে ফেলে দেয় বাইডেন। একসময় শুধু এ দুজনেই প্রতিদ্ব›দ্বীতা করছিলেন। বিবিসি, সিএনএন, ফক্স
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes