Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

করোনা থেকে সুস্থ্য হয়ে যা বললেন নিউইয়র্ক প্রবাসী সাবেক ছাত্র নেতা শাহাবুদ্দিন

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: April 9, 2020 | 12:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক প্রবাসী, বাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাবুদ্দিন করোনায় আক্রান্ত হয়ে ১২ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। করোনা থেকে সুস্থ্য হয়ে তিনি ফেসবুকে লেখা একটি পোস্টে এ বিষয়ে তুলে ধরেন।

তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো;

“আল্লাহ সর্বশক্তি মান। নিউইয়র্ক সহ সারা বিশ্বের মহামারির মধ্যে দীর্ঘ ১২দিন পর, বাসায় আসলাম। তবে আরো দুই সপ্তাহ বাসায় কোয়ারেন্টাইনে থাকতে হবে। 

পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী, ফেসবুক বন্ধু দেশ বিদেশ সহ সারা বিশ্ব থেকে অসংখ্য অগণিত চেনা অচেনা মানুষ মুসলিম, হিন্দু বৌদ্ধ বিভিন্ন ধর্মের যার যার বিশ্বাস মতো কায়মনা বাক্য প্রার্থনা করেছেন। বিশেষ করে মুসলিম ভাই বোনেরা অনেকে নফল নামাজ রোজা, ছদকা দিয়ে যেভাবে আহাজারি করছেন, জানিনা কার হাত যেন রহমানুর রাহিমের পছন্দ হয়ে আমাকে এই মহা বিপদ থেকে রক্ষা করলেন, লাখো শুকরিয়া। 

আবারও প্রমাণিত হলো সম্মিলিত দোয়া খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভূল যদি পাহাড় সমান হয়, আল্লাহর দয়া আকাশেরও উপরে। আমরা সবাই প্রার্থনা করি সারা দুনিয়া ব্যাপী যে মহামারি দেখা দিয়েছে তা থেকে যেন মানব জাতি মুক্তি পাই। যারা রোগে কষ্ট করছেন, তারা যেন আরোগ্য লাভ করেন। যাদেরকে আমরা হারালাম প্রত্যেক পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি, তাদের চির শান্তি কামনা করি।

আমাকে বিভিন্ন ভাবে কল দিয়েছেন খবর নেওয়ার জন্য কিন্তু শারীরিক অবস্থার কারণে আমি ফোন ধরতে পারিনি। ক্ষমা সুন্দর মন নিয়ে দেখবেন। ফেসবুক খুলে দেখি ছয়লাব হয়ে গেছে। সবার কাছে আমি দায়বদ্ধ। আমি জানি এটা শুধিবার ক্ষমতা আমার নেই।
আপনারা যে যেখানে আছেন, সবাইকে নিয়ে সুস্থ থাকুন, সকলের জন্য নিরন্তর শুভ কামনা।”

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV