Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ-এর জানাজা, টেলিকনফারেন্সে বিশেষ দোয়া শুক্রবার

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: April 9, 2020 | 12:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির অভিভাবক, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ (৬৭)-এর নামাজে জানাজা আগামী ১০ এপ্রিল শুক্রবার সস্পন্ন হবে। তার মরদেহে নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানে দাফন করা হবে বলে সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী জানান।

মোহাম্মদ আলী জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে হাসপাতালের আনুষ্ঠানিকতা মেনে মরহুম কামাল আহমেদের মরদেহ পেতে বিলম্ব হওয়ায় তাঁর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হতেও সময় লাগছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তার মরদেহে আগামী শুক্রবার, ১০ এপ্রিল পাওয়ার পর দ্রুত জানাজা শেষে নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানে দাফন করা হবে। ইউএনএ

উল্লেখ্য, সবার পরিচিতি মুখ কামাল আহমেদ গত ৫ এপ্রিল রোববার ভোর রাত ৪.৩০ মিনিট তিনি নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র, ৫ ভাই ও ৫ বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তার ইন্তেকালের খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তার মুত্যুতে কমিউনিটির জন্য অপূরনীয় ক্ষতি হলো বলে কমিউনিটি নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেছেন।

নিউইয়র্কর এলমহার্স্টে বসবাসকারী কামাল আহমেদ গত ৩০ মার্চ সোমবার অসুস্থবোধ করলে তাকে স্থানীয় এলহার্স্ট হাপাতালে ভর্তি করা হয়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষার পর করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়লে তার চিকিৎসা চলতে থাকে। এরই মধ্যে তার কিডনী বিকল হয়ে যায় এবং তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। পরবর্তীতে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে তিনি ৫ এপ্রিল রোববার ভোরে না ফেরার দেশে চলে যান।

সিলেটের বিয়ানীবাজারের সন্তান কামাল আহমেদ দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী। বসবাস করতেন নিউইয়র্কে। প্রবাসী জীবনে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নির্বাচিত সভাপতি। এছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আ¤্রলো সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলাদেশ সোসাইটি’র দু’বারের নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে চলেছিলেন।

ব্যক্তিগত জীবনে কামাল আহমেদ একজন স্বল্পভাষী, নিরহংকারী, বিনয়ী ও পরোপকারী মানুষ ছিলেন। তিনি ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি আওয়ামী লীগ করতেন। ছিলেন নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি। তবে কমিউনটি সেবায় ছিলেন সকল রাজনীতির উর্ধ্বেও একজন সমাজকর্মী মানুষ।

সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী আরো জানান, সোসাইটির অপর কর্মকর্তা মরহুম আজাদ বাকিরের মরদেহ কবে পাওয়া যাবে তা এখনো নিশ্চত হওয়া যায়নি। আজাদ বাকের গত ৬ এপ্রিল সোমবার ভোর রাত ৩.৪০মিনিটে এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এদিকে সোসাইটির সভাপতি মরহুম কামাল আহমেদ ও কার্যকরী পরিষদ সদস্য মরহুম আজাদ বাকের সহ সদ্য প্রয়াত সকল প্রবাসী বাংলাদেশীর বিদেহী আত্মার শান্তি কামনায় সোসাইটির পক্ষ থেকে ১০ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টায় টেলিকনফারেন্সের মাধ্যমে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে বলে সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV