Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের দাফন সস্পন্ন, টেলিকনফারেন্সে বিশেষ দোয়া আজ সন্ধ্যা ৬টায়

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: April 10, 2020 | 4:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের দাফন আজ ১০ এপ্রিল শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে সম্পন্ন হয়েছে। তার মরদেহে নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানে দাফন করা হয়। সেখানেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জ্যাকসন হ্ইাটসের মোহাম্মদী সেন্টারের প্রতিষ্ঠাতা ইমাম কাজী কায়্যুম। কামাল আহমেদের নিকটাত্মীয় ও বাংলা ক্লাব ইউএসএ’র সভাপতি আবুল কালাম পিনু ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, জানাজায় তার পরিবারের সদস্য সহ ১৫/১৬ জন লোক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সবার পরিচিতি মুখ কামাল আহমেদ গত ৫ এপ্রিল রোববার ভোর রাত ৪.৩০ মিনিট তিনি নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র, ৫ ভাই ও ৫ বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তার ইন্তেকালের খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তার মুত্যুতে কমিউনিটির জন্য অপূরনীয় ক্ষতি হলো বলে কমিউনিটি নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেছেন।

নিউইয়র্কর এলমহার্স্টে বসবাসকারী কামাল আহমেদ গত ৩০ মার্চ সোমবার অসুস্থবোধ করলে তাকে স্থানীয় এলহার্স্ট হাপাতালে ভর্তি করা হয়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষার পর করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়লে তার চিকিৎসা চলতে থাকে। এরই মধ্যে তার কিডনী বিকল হয়ে যায় এবং তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। পরবর্তীতে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে তিনি ৫ এপ্রিল রোববার ভোরে না ফেরার দেশে চলে যান।

সিলেটের বিয়ানীবাজারের সন্তান কামাল আহমেদ দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী। বসবাস করতেন নিউইয়র্কে। প্রবাসী জীবনে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নির্বাচিত সভাপতি। এছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আ¤্রলো সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলাদেশ সোসাইটি’র দু’বারের নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে চলেছিলেন।

ব্যক্তিগত জীবনে কামাল আহমেদ একজন স্বল্পভাষী, নিরহংকারী, বিনয়ী ও পরোপকারী মানুষ ছিলেন। তিনি ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি আওয়ামী লীগ করতেন। ছিলেন নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি। তবে কমিউনটি সেবায় ছিলেন সকল রাজনীতির উর্ধ্বেও একজন সমাজকর্মী মানুষ।

এদিকে সোসাইটির সভাপতি মরহুম কামাল আহমেদ ও কার্যকরী পরিষদ সদস্য মরহুম আজাদ বাকের সহ সদ্য প্রয়াত সকল প্রবাসী বাংলাদেশীর বিদেহী আত্মার শান্তি কামনায় সোসাইটির পক্ষ থেকে আজ ১০ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টায় টেলিকনফারেন্সের মাধ্যমে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে বলে সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ