নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিনের মৃত্যুতে ছাতক সমিতি ইউএসএ’র শোক প্রকাশ
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদ, স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ছাতক সমিতি ইউএসএ’র উপদেষ্টা আলহাজ্ব গিয়াস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ছাতক সমিতি ইউএসএ। ছাতক সমিতির সভাপতি মো: আবদুল খালেক এবং সাধারণ সম্পাদক রইছ আলী এক বিবৃতিতে মরহুম আলহাজ্ব গিয়াস উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে তারা বলেন, আলহাজ্ব গিয়াস উদ্দিন বাংলাদেশী কমিউনিটির অকৃত্রিম বন্ধু ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটি একজন অভিভাবকে হারালো। তার অভাব কোন দিনই পূরণ হবার নয়।
উল্লেখ্য, নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদ ও স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, ছাতক সমিতি ইউএসএ ও সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র উপদেষ্টা, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ পুলিশ প্রিসেনক্টের কমিউনিটি পার্টনার, কমিউনিটির প্রিয়মুখ, সমাজসেবী আলহাজ্ব গিয়াস উদ্দিন আজ ১০ এপ্রিল শুক্রবার ভোর সোয়া ২টায় নিউইর্কের মান্টিফিউর (আইনস্টাইন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন)।
মৃত্যুকালে গিয়াস উদ্দিনের বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, ৪ ভাই ২ বোন সহ বহু আত্মীয়-স্জন ও গুণগ্রাহী রেখে গেছেন। ব্রঙ্কসের এ অ্যান্ড এ ভেরাইটি ডাবল ডিসকাউন্ট এবং জি অ্যান্ড আর ভেরাইটি ডিসকাউন্ট ইনকের কর্ণধার আলহাজ গিয়াস উদ্দিন নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাস করতেন। তার দেশের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার গ্রামে। তার পুরো পরিবারই যুক্তরাষ্ট্র প্রবাসী।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








