Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ লাখ ৪০ হাজার কোটি ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: July 1, 2011 | 1:34 AM

ইউএসএ নিউজ ডেস্ক: ইরাক, আফগানিস্তান যুদ্ধ এবং পাকিস্তানে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র দুই দশকে ব্যয় করছে প্রায় ৩ লাখ ৭০ হাজার থেকে ৪ লাখ ৪০ হাজার কোটি ডলার। এসব লড়াইয়ে নিহত হয়েছেন প্রায় সোয়া ২ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের ‘যুদ্ধের ক্ষয়ক্ষতি’ শীর্ষক এক গবেষণায় ২০০১ সাল থেকে এসব ক্ষেত্রে এ যাবৎ যুক্তরাষ্ট্রের ব্যয় ও ভবিষ্যৎ আনুমানিক ব্যয়ের হিসাব তুলে ধরা হয়েছে। এ খবর দিয়েছে বিডি নিউজ। এতে বিভিন্ন খাত আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে।
আর্থিক ব্যয়: যুদ্ধের জন্য ২০০১ সাল থেকে এ পর্যন্ত পেন্টাগনকে এক লাখ ৩০ হাজার কোটি ডলার দিয়েছে কংগ্রেস। এছাড়া পেন্টাগনকে বরাদ্দের অতিরিক্ত ব্যয় করতে হয়েছে আরও ৩৬ হাজার দুই শ’ কোটি থেকে ৬৫ হাজার দুই শ’ কোটি ডলার। পেন্টাগনের যুদ্ধ তহবিল বাবদ সুদ ১৮ হাজার পাঁচ শ’ কোটি ডলার। যুদ্ধাহত ও যুদ্ধ ফেরতদের চিকিৎসা বাবদ ব্যয় তিন হাজার তিন শ’ কোটি ডলার। যুদ্ধ নিয়ে বিভিন্ন দেশকে দেয়া অর্থ সাহায্য সাত হাজার চার শ’ কোটি ডলার। যুদ্ধের জন্য হোমল্যান্ড সিকিউরিটি খাতে অতিরিক্ত ব্যয় ৪০ হাজার এক শ’ কোটি ডলার। এসব যুদ্ধে অংশগ্রহণকারী সেনা সদস্যদের ২০৫০ সাল পর্যন্ত ভাতা প্রদান বাবদ পরিকল্পিত ব্যয় ৫৮ হাজার নয় শ’ থেকে ৯৩ হাজার চার শ’ কোটি ডলার। যোদ্ধাদের পরিবার কল্যাণ বাবদ ব্যয় ২৯ হাজার পাঁচ শ’ কোটি থেকে ৪০ হাজার কোটি ডলার।
যুদ্ধে ভবিষ্যৎ ব্যয়: ২০১২ সালে পেন্টাগনের যুদ্ধ বাবদ ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৮০০ কোটি ডলার। ২০১২ সালে যুদ্ধ নিয়ে বিভিন্ন দেশকে অনুদান দেয়া হবে এক হাজার ২০০ কোটি ডলার। ২০১৩ থেকে ২০১৫ মেয়াদে যুদ্ধে পরিকল্পিত ব্যয় ১৬ হাজার ৮০০ কোটি ডলার। ২০১৬ থেকে ২০২০ মেয়াদে যুদ্ধে পরিকল্পিত ব্যয় ১৫ হাজার ৫০০ কোটি ডলার।
আনুমানিক মোট ব্যয়: ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত আনুমানিক সর্বমোট ব্যয় ৩ লাখ ৭০ হাজার থেকে ৪ লাখ ৪০ হাজার কোটি ডলার। এছাড়া ২০২০ সাল নাগাদ এ বাবদ অতিরিক্ত সুদ দিতে হবে এক লাখ ডলার।
যুদ্ধে নিহতের সংখ্যা: আফগানিস্তানে ৩৩ হাজার ৮ শ’ ৭৭ জন, ইরাকে ১ লাখ ৫১ হাজার ৪ শ’ ৭১ জন এবং পাকিস্তানে ৩৯ হাজার ১ শ’ ২৭ জন নিহত হয়েছে। বিভিন্ন শ্রেণী অনুযায়ী যুদ্ধে নিহতের সংখ্যা- মার্কিন সেনা সদস্য ৬ হাজার ৫১ জন। মার্কিন ঠিকাদার ২ হাজার ৩ শ’ জন। ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্য ৯ হাজার ৯ শ’ ২২ জন। আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য ৮ হাজার ৭ শ’ ৫৬ জন। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্য ৩ হাজার ৫ শ’ ২০ জন এবং ন্যাটো জোটভুক্ত দেশগুলোর সেনা সদস্য ১ হাজার ১৯২ জন। আফগান বেসামরিক ১১ হাজার ৭ শ’, ইরাকি বেসামরিক ১ লাখ ২৫ হাজার, পাকিস্তানি বেসামরিক ও জঙ্গি ৩৫ হাজার ৬ শ’। মার্কিন অভিযানের সময় নিহত ইরাকি সেনা সংখ্যা ১০ হাজার। সাংবাদিক ও গণমাধ্যম কর্মী ১৬৮ জন, ত্রাণকর্মী ১৬৬ জন। সর্বমোট: ২ লাখ ২৪ হাজার ৪৭৫ জন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV