Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদ ও স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিনের দাফন সস্পন্ন

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: April 11, 2020 | 5:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদ ও স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ পুলিশ প্রিসেনক্টের কমিউনিটি পার্টনার, কমিউনিটির প্রিয়মুখ, সমাজসেবী আলহাজ্ব গিয়াস উদ্দিনের দাফন সস্পন্ন হয়েছে। নিউইয়র্ক আজ ১১ এপ্রিল শনিবার বিকেল ৪.৪৫ মিনিটে জানাজা শেষে নিউজার্সীর টেটোয়ায় বাংলাবাজার মসজিদের নিজস্ব কবর স্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের খতীব মাওলানা মো: মাসহুদ ইকবাল।

বাংলাবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক লালন আহমেদ এবং মাওলানা মো: মাসহুদ ইকবাল ইউএসএনিউজঅনলাইন.কমকে এ তথ্য জানান। কতৃপক্ষের অনুমতিক্রমে জানাজায় তার পরিবারের সদস্য সহ ১৫ জন লোক উপস্থিত ছিলেন।

উল্লেখ, আলহাজ্ব গিয়াস উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১০ এপ্রিল শুক্রবার ভোর সোয়া ২টায় নিউইর্কের মান্টিফিউর (আইনস্টাইন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে গিয়াস উদ্দিনের বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, ৪ ভাই ২ বোন সহ বহু আত্মীয়-স্জন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার পুরো পরিবারই যুক্তরাষ্ট্র প্রবাসী। ব্রঙ্কসের এ অ্যান্ড এ ভেরাইটি ডাবল ডিসকাউন্ট এবং জি অ্যান্ড আর ভেরাইটি ডিসকাউন্ট ইনকের কর্ণধার আলহাজ গিয়াস উদ্দিন নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাস করতেন। তার দেশের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার গ্রামে।

আলহাজ্ব গিয়াস উদ্দিনের পারিবারিক সূত্র ইউএসএনিউজঅনলাইন.কমকে জানায়, আলহাজ্ব গিয়াস উদ্দিন গত ৩১ মার্চ মঙ্গলবার রাত প্রায় পৌনে ১২ টায় কাশি সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ব্রঙ্কসের মান্টিফিউর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায় বলে চিকিৎসকরা জানান। তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। দ্রুত তার অবস্থার অবনতি ঘটলে গত ১০ এপ্রিল শুক্রবার ভোর সোয়া ২টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুর আগে শুক্রবার রাত প্রায় একটায় আলহাজ গিয়াস উদ্দিনের সহধর্মিনী এ অ্যান্ড এ ভেরাইটি ডাবল ডিসকাউন্ট এবং জি অ্যান্ড আর ভেরাইটি ডিসকাউন্ট ইনকের ভাইস প্রেসিডেন্ট রোওশনা উদ্দিন, বড় ছেলে আমিন উদ্দিন এবং একমাত্র মেয়ে তাহমিনা উদ্দিন তাঁকে শেষবারের মত হাসপাতালে গিয়ে দেখে আসেন। এর পরেই ভোর সোয়া ২টায় আলহাজ গিয়াস উদ্দিনের মৃত্যুর সংবাদটি হাসপাতাল থেকে তাঁর স্ত্রী রোওশনা উদ্দিনকে নিশ্চিত করা হয়। আলহাজ্ব গিয়াস উদ্দিনের আত্মার মাগফেরাত কামনায় তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে, বাংলাবাজার জামে মসজিদ ও স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটির প্রিয়মুখ আলহাজ্ব গিয়াস উদ্দিনের মৃত্যুতে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বাঙালী কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে।
আলহাজ্ব গিয়াস উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন সহ বাংলাদেশী কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, প্রবাসী বাংলাদেশীদের সুখ-দুঃখে এগিয়ে আসা বাংলাদেশী কমিউনিটির অকৃত্রিম বন্ধু ছিলেন আলহাজ্ব গিয়াস উদ্দিন। তার মৃত্যুতে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি একজন অভিভাবকে হারালো। তার অভাব কোন দিনই পূরণ হবার নয়।
জানা যায়, বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতকের কৃতি সন্তান আলহাজ্ব গিয়াস উদ্দিন দীর্ঘ ৩৮ বছর ধরে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে নানাভাবে কাজ করে গেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাবাজার জামে মসজিদ ও স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব এবং নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ পুলিশ প্রিসেনক্টের কমিউনিটি পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ছাতক সমিতি ইউএসএ এবং সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র উপদেষ্টা সহ বহু সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
আলহাজ্ব গিয়াস উদ্দীন দীর্ঘ ৩৮ বছর যাবত প্রবাস জীবন যাপন করছিলেন। তিনি ১৯৭৮ সালে বাংলাদেশ থেকে পাড়ি জমান ইরানে। সেখান থেকে জার্মানী হয়ে ১৯৮২ সালে তিনি যুক্তরাষ্ট্র অভিবাসী হন। নিউইয়র্কে ব্রঙ্কসের এ অ্যান্ড এ ভেরাইটি ডাবল ডিসকাউন্ট এবং জি অ্যান্ড আর ভেরাইটি ডিসকাউন্ট স্টোর সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ব্রঙ্কসের প্রাণকেন্দ্রে স্টারলিং-বাংলাবাজার এলাকায় প্রতিষ্ঠা করেন বাংলাবাজার জামে মসজিদ। স্টারলিং-বাংলাবাজার এলাকার ব্যবসায়ীদের নিয়ে গড়ে তোলেন স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন। স্টারলিং-বাংলাবাজার এলাকায় তার কয়েকটি নিজস্ব ভবন রয়েছে।
ছাতকের কৃতি সন্তান আলহাজ্ব গিয়াস উদ্দিন নিজ গ্রাম জাউয়া বাজার সহ নিজ এলকায় মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা, হত দরিদ্রদের সাহায্য সহযোগিতায় ছিলেন সিদ্ধহস্ত। এর মধ্যে ছাতকের দৌলতপুর লতিফিয়া দাখিল মাদ্রাসার জন্যও প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের আধা একর ভূমি দান করেন তিনি।
আলহাজ্ব গিয়াস উদ্দীন গত ফেব্রুয়ারী মাসে পবিত্র মক্কায় উমরাহ পালন ও মদীনায় নবী মোহাম্মদ (সা:) এর রওজা মোবারক জিয়ারত করেন।
এদিকে, নিউইয়র্কে গত ২৬ জানুয়ারী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছিল বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিনের ‘আমেরিকায় সাফল্যের চার দশক’। উষ্ণ সংবর্ধনায় সিক্ত হন বাংলাবাজার জামে মসজিদ ও স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে খলিল পার্টি সেন্টারে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ আমেরিকান স্টাডি সেন্টার আয়োজিত এই অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা আর ক্রেস্ট, প্রক্লেমেশান প্রদান করে তাকে বিপুলভাবে সম্মাননা জানান হয়। তুলে ধরা হয় বিশিষ্ট ব্যবসায়ী এ অ্যান্ড এ ভেরাইটি ডাবল ডিসকাউন্ট এবং জি অ্যান্ড আর ভেরাইটি ডিসকাউন্ট ইনকের প্রেসিডেন্ট আলহাজ্ব গিয়াস উদ্দিনের বর্ণাঢ্য জীবনী।
ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন সিলেটের ছাতকের দোকানবাড়ি থেকে নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার পর্যন্ত দীর্ঘ ৩৮ বছরের অভিবাসী জীবনের সংগ্রাম-সাফল্যের নানা দিক উল্লেখ করে তখন তিনি বলেছিলেন আজকের এ সম্মানার মাধ্যমে আমাকে নয়, গোটা বাংলাদেশী কমিউিনিটিকে সম্মানিত করা হল। ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রঙ্কস থেকে নির্বাচিত সিটি কাউন্সিলম্যান রুবিন ডিয়াজ, সাবেক স্টেট এসেম্বলীম্যান এরিক এ স্টেভেনসন সহ কমিউনিটি বিশিষ্ট নেতৃবৃন্দ।
এর আগে গত বছরের ২২ জানুয়ারী বাংলাদেশে সিলেটে উষ্ণ সংর্ধনায় সিক্ত হন বাংলাবাজার জামে মসজিদ ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন। বাংলাদেশ সফরকালীন সুনামগঞ্জের ছাতক জাউয়া বাজারে তাকে গণ সংবর্ধনা প্রদান করা হয়। দৌলতপুর লতিফিয়া দাখিল মাদ্রাসার বর্ণাঢ্য এ আয়োজনে নেমেছিল মানুষের ঢল। সর্বজনীন এই অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা আর ক্রেস্ট প্রদান করে তাকে বিপুলভাবে সম্মাননা জানান হয়। সংবর্ধনার জবাবে বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাসেবী আলহাজ্ব গিয়াস উদ্দিন তখন বলেন, মানুষের ভালোবাসা নিয়ে মানুষের জন্য কাজ করে যেতে চাই। সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার অত্যন্ত অনুন্নত এলাকা উল্লেখ করে তিনি বলেন, সারা বিশ্ব ছড়িয়ে থাকা প্রবাসীদের নিজের এলাকার বন্ধন অটুট রেখে উন্নয়ন ও মানব কল্যাণে এগিয়ে আসতে হবে। তাহলেই মাতৃভূমির ঋন শোধ হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV