Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

অবৈধ অভিবাসীদের পক্ষে ৪ মার্কিন কংগ্রেসওম্যান

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: April 12, 2020 | 12:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মার্কিন কংগ্রেসে ৩ মুসলিমসহ ৪ কংগ্রেসওম্যান (ডেমক্র্যাট) এক যুক্ত বিবৃতিতে করোনাভাইরাসের কারণে ফেডারেল প্রশাসনের প্রদত্ত প্রণোদনাসহ বেকার ভাতা অবৈধ অভিবাসীদের মধ্যেও বিতরণের আহবান জানানো হয়েছে।

৯ এপ্রিল প্রদত্ত এই যুক্ত বিবৃতিতে কংগ্রেসওম্যান আয়ানা প্রেসলি (ম্যাসেচুসেটস),  রাশিদা তাইয়্যিব (মিশিগান), ইলহান ওমর (মিনেসোটা) এবং আলেক্সান্দ্রিয়া অকাসিয়ো-করটেজ (নিউ ইয়র্ক)  উল্লেখ করেছেন, করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে অতি সম্প্রতি ২.৩ ট্রিলিয়ন ডলারের একটি বিল পাশ হয়েছে। সেখানে অবৈধভাবে বসবাসরত সোয়া কোটি মানুষের প্রসঙ্গ নেই। অথচ তারা নিষ্ঠার সাথে এই আমেরিকার উন্নয়ন ও কল্যাণে অবদান রেখেছেন।বিবৃতিতে বলা হয়, এই সোয়া কোটি মেহনতি মানুষকেও করোনা-প্রণোদনার আওতায় এনে কংগ্রেসে নতুন একটি বিল শীঘ্রই উত্থাপন করা হচ্ছে। এই বিলে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিতদের মধ্যে যারা কোন ধরনের অপরাধে লিপ্ত নেই, তাদেরকেও প্রণোদনাসহ বেকার ভাতা প্রদানের বিষয়টি অন্তর্ভূক্ত হবে।

বিবৃতিতে বলা হয়, বৈধ-অবৈধ নির্বিশেষে সকলেই যাতে বিনামূল্যে করোনাভাইরাসের চিকিৎসা পান সেটিও থাকবে ঐ বিলে।

মিশিগানের কংগ্রেসওম্যান রাশিদা তাইয়্যিব পৃথকভাবে ফেডারেল প্রশাসন কাছে আহ্বান জানিয়েছেন, অবিলম্বে প্রত্যেক নাগরিককে দুই হাজার ডলার মূল্যমানের ডেবিট কার্ড ইস্যুর জন্যে। যারা অন্তত: ৩ মাস আগে যুক্তরাষ্ট্রে এসেছেন, তাদেরকেও ডেবিট কার্ড প্রদানের অনুরোধ জানান রাশিদা। করোনাভাইরাসের প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে ঐ কার্ডে এক হাজার ডলার করে বরাদ্দের প্রসঙ্গও রয়েছে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV