করোনা ভাইরাসে বৃহত্তর ওয়াশিংটনের ভার্জিনিয়ায় প্রথম বাংলাদেশী মুজাহিদুর রহমানের ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র : বৃহত্তর ওয়াশিংটনের ভার্জিনিয়ায় বাংলাদেশী মুজাহিদুর রহমান (৭০) নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেইন। করোনাভাইরাসে মুজাহিদুর রহমানের মৃত্যু বৃহত্তর ওয়াশিংটনে প্রথম বাংলাদেশীর মৃত্যু। খবরে জানা যায়, ভার্জিনিয়ার উডব্রীজে বসবাসকারী মুজাহিদুর রহমানের স্ত্রী প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত হলে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে তাকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে বাসায় হোম কোয়ারিন্টিনে পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি সুস্থ্য হয়ে উঠলেও আক্রান্ত হন তার স্বামী মুজাহিদুর রহমান সহ পরিবারের আরো ৫ জন।
গত শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত মুজাহিদুর রহমানের অবস্থার অবনতি হলে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। এই মৃত্যুর সংবাদে ইতিমধ্যেই বাংলাদেশী কমিউনিটিতে আংতক শুরু হয়েছে।
মুজাহিদুর রহমানের এক নিকটাত্মীয় জানান, এই রোগ এত খারাপ যে, এই দু:সময়ে কেউ তার পাশে গিয়ে দাঁড়াতে পারছেনা। অনুমতি মিলছেনা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে। মুজাহিদুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests