নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী আরও কয়েকজন বাংলাদেশি
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী আরও কয়েকজন বাংলাদেশির তথ্য পাওয়া গেছে।
হাসপাতাল এবং সংশ্লিষ্টদের পারিবারিক সূত্রে জানা গেছে, নিউইয়র্কে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মা জাহানারা বেগম (৭৬) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ১২ এপ্রিল রবিবার। তিনি ব্রঙ্কসের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একইদিন এলমহার্স্ট হাসপাতালে পরলোকগমন করেছেন নিউইয়র্ক পুলিশের ট্রাফিক এজেন্ট জয়দেব সরকার (৫২)।
এদিন, নিউইয়র্কের বাফেলোতে মৃত্যু হয়েছে দুই বাংলাদেশিদের। এরা হলেন মোহাম্মদ জাকির (৩৮) এবং শামসুজ জহীর (৪০)। অপরদিকে, ম্যানহাটানে মাউন্ট শিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার শ্রীকোলা গ্রামের হযরত আলী (৫৬)।
এর আগে গত শুক্রবার জ্যামাইকাস্থ দারুস সালাম মসজিদের সাবেক ইমাম মাওলানা ইসহাক (৮১) নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এস্টোরিয়াস্থ প্রবীণ প্রবাসী দেওয়ান আফজাল চৌধুরী (৭২ ) মারা গেছেন ১১ এপ্রিল শনিবার।
এ নিয়ে ২৪ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১১৫ বাংলাদেশির মৃত্যু হলো যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘন্টায় নিউইয়র্ক সিটিতে মারা গেছে মোট ৪৭ জন এবং করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২ হাজার ৫০৪ জন। এরমধ্যে সস্রিাধিক বাংলাদেশি রয়েছেন বলে সিটি স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তারা জানান।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests