করোনা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা: ঢাকা ছাড়লেন ১৭ শিশুসহ আরও ৩২৮ মার্কিন নাগরিক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : করোনা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় ১৭ শিশুসহ আরও ৩২৮ নাগরিককে নিয়ে ঢাকা ছাড়লো যুক্তরাষ্ট্রের তৃতীয় স্পেশাল ফ্লাইট। স্থানীয় সময় আজ সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমোন এবং ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন নাগরিকদের বিদায় জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস সূত্র জানায়, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ভাড়া করা কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি স্থানীয় সময় আজ সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে আসে। তবে সোমবারের ফ্লাইটের একাধিক যাত্রী ঢাকা পৌছার পথে পুলিশি বাধা এবং ভোগান্তির অভিযোগে করেছেন।
এর আগে কাতারের বোয়িং-৭৭৭ উড়োজাহাজে গত ৩০ মার্চ প্রথম ফ্লাইটে ২৬৯ জন এবং ৫ এপ্রিল দ্বিতীয় স্পেশাল ফ্লাইটে ৩২২ নাগরিক, কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের ঢাকা থেকে ফিরিয়ে আনে যুক্তরাষ্ট্র। সঙ্গে মার্কিন কূটনীতিকদের পোষা ৯টি কুকুর ও একটি বিড়ালকেও ফেরানো হয়। কিন্তু পরবর্তীতে বাংলাদেশে অবস্থান করা আরও তিন শতাধিক নাগরিক আবেদন করলে তাদের ফেরাতে তৃতীয় ফ্লাইট পাঠায় মার্কিন সরকার।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests