Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে করোনায় নিহত বাংলাদেশিদের গণকবর দেওয়া হচ্ছে- বিশ্বাস করি না: বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি রহিম

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: April 14, 2020 | 12:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে কোন বাংলাদেশীর মৃতদেহ গণকবর দেওয়া হয়েছে বলে বিশ্বাস করেন না বলে জানিয়েছেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার। ঢাকার একটি জাতীয় পত্রিকায় ‘নিউইয়র্কে করোনায় নিহত বাংলাদেশিদের গণকবর দেওয়া হচ্ছে’ শীর্ষক সংবাদ বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশ সোসাইটির কবরস্থানে এ পযন্ত করোনা আক্রান্ত বাংলাদেশীর ৬০টি মৃতদেহ সমাহিত করেছি, বাকি করোনা আক্রান্ত মৃত দেহগুলি নিউইর্য়কের আঞ্চলিক সংগঠন গুলি তাদের কবর স্থানে এবং বিভিন্ন মসজিদের কবর স্থানে সমাহিত করা হয়েছে। তাছাড়া কিছু মৃতদেহ তাদের নিজস্ব ক্রয়কৃত কবর স্থানে সমাহিত করা হয়েছে। এখন পর্যন্ত এ ধারা চালু আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশা আল্লাহ্। যদি কোন মৃতদেহ ১৩ দিন পর্যন্ত হসপিটালের মর্গে থাকার পর কেউ ক্লেম না করে তাহলে সিটি ঐ মৃত দেহ গণকবর দিয়ে থাকে। কোন বাংলাদেশীর মৃতদেহ এ অবস্থায় পরেছে, এটা আমি বিশ্বস করিনা। সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার বলেন, সকলের অবগতির জন্য বলছি, যদি কোন বাংলাদেশীর মৃতদেহ কোন হসপিটালে থাকলে কেউ ক্লেম না করলে বাংলাদেশ সোসাইটির যে কোন কর্মকতার সাথে যোগাযোগ করার জন্য অনুরাধ করছি। আমরা ইনশা আল্লাহ্ সমস্ত দায়িত্ব নিয়ে সমাহিত করব। আমরা জানতে পারলে একটি মৃত দেহও গণকবর দিতে দেবনা ইনশাআল্লাহ। সত্যতা যাচাই না করে এ ধরনের খবর না ছাপানোর অনুরাধ করছি। -আব্দুর রহিম হাওলাদার। ফোন নাম্বার ৯১৭-৩০১-২০৬৩।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV