Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

আমেরিকা প্রবাসী মতিঝিল কলোনীবাসীর জমজমাট পুনর্মিলনী

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: July 3, 2011 | 11:17 AM

নিউইয়র্ক: বর্ণাঢ্য আয়োজনে গত ২৬ জুন মতিঝিল কলোনী উত্তর আমেরিকা প্রবাসীদের পুনর্মিলনী ও আনন্দ উৎসব  অনুষ্ঠিত হয়। নিউইয়র্কস্থ জ্যামাইকার তাজমহল রেষ্টুরেন্টের আলো ঝলমল পার্টি হলে মতিঝিল কলোনীর সাবেক বাসিন্দা ও বর্তমানে উত্তর আমেরিকা প্রবাসীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পারিবারিক মিলনমেলায় পরিণত হয়েছিল।একবারেই অনানুষ্ঠানিকতার মধ্য দিয়ে মিলন মেলাটি অনুষ্ঠিত হয়। সুদূর শিকাগো, মিশিগান, ভার্জিনিয়াসহ নিউইয়র্কেও আশেপাশের বিভিন্ন ষ্টেটে বসবাসরত একসময়ের মতিঝিল কলোনির বাসিন্দারা অনেকে আগের দিনেই নিউইয়র্কে এসে হাজির হন।

একদিন আগেই নিউইয়র্কে চলে আসা এবং অনুষ্ঠানস্থলে এসে একজন আরেকজনকে আবেগের সাথে জড়িয়ে ধরা দেখেই বোঝা যাচ্ছিল যে, অংশগ্রহকারীদেও কাছে ক্ষনটি কত আগ্রহের ছিল। একারণেই বোধহয় অনুষ্ঠানটি মঞ্চ পর্যন্ত যেতে একটু দেরী হয়।আমানত হোসেন আমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। তারপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশীত হয়। মতিঝিল কলোনির অবিচ্ছেদ্য অংশ সম্প্রতি প্রয়াত বাংলাদেশের পপ সম্রাট আজম খানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।বছরেরও অধিক সময়ের ব্যবধানে সপরিজনে অনুষ্ঠানে অংশগ্রহণকারী আড়াই শতাধিক নারী-পুরুষ, ছেলে-মেয়ে রীতিমত আনন্দ-উৎসবে মেতে উঠেন।
বয়সীদের কুশল বিনিময় ও উষ্ণ আলিঙ্গনে পরস্পরকে জড়িয়ে ধরার পাশাপাশি ছোট ছোট সোনামণিরা এদিক-সেদিক ছুটোছুটি ও খেলাধুলায় মেতে উঠে। তবে সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত ছিমছাম এবং মার্জিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেও পোশাক-পরিচ্ছদ, সৌজন্যবোধ, চলাফেরা, অনুষ্ঠান উপস্থাপনা ও পরিবেশনায় মার্জিত রুচিবোধ পুরোপুরি ফুটে উঠেছিল।প্রথম সাক্ষাতেই একে অপরকে উষ্ণ সহমর্মিতার পরিচয় দিয়েছিল তা ছিল এককথায় অবিস্মরণীয়। মূলত জীবনও জীবিকার তাগিদে সময়ের ব্যবধানে মানুষ দেশান্তরী হলেও শৈশব এবং কৈশোরের মধুময় স্মৃতিকে যে কোনক্রমেই ভোলা যায় না তারই বাস্তব নিদর্শন ফুটে উঠেছিল উক্ত অনুষ্ঠানে।কোন সমিতি ও পদ বিহীন ব্যাতিক্রমধর্মী চমৎকার এই মিলন মেলার আয়োজন করেছিলেন এক ঝাঁক উদ্যমী ও বিনোদন প্রিয় মানুষ। তারা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও নিরলস ত্যাগ স্বীকারের মাধ্যমে এ ব্যতিক্রমী অনুষ্ঠানটি সুন্দও ভাবে সম্পন্ন করে। বিকাল ৭টা থেকেই পার্টী হলে সপরিজনের আসতে থাকেন মতিঝিল কলোনীর উত্তর আমেরিকায় বসবাসকারীগণ। সময়ের অগ্রযাত্রার সাথে সাথে পার্টী হলটি একসময় কানায় কানায় ভরে উঠে। মঞ্চ সজ্জায় জনাব মোস্তফা বিশেষ দক্ষতারছাপ রেখেছিলেন। শব্দ নিয়ন্ত্রণও ছিল এককথায় পরিশীলিত। মঞ্চের ডান পাশে ঈষৎ দূরে ঝুলানো হয়েছিল সদ্য প্রয়াত পপ সম্রাট আজম খানের ছবি। তিনি ছিলেন মতিঝিল কলোনীর অবিচ্ছেদ্য অংশ। অনুষ্ঠান উপস্থাপনায় শাফী মাহমুদ ও শারমিন মহসিন বিশেষ পারদর্শিতার ছাপ রেখেছিলেন।


আলিঙ্গনে বুকে জড়িয়ে ধরে যে কন্ঠশিল্পী শারমিন মহসিনের (শর্মী) সঞ্চালনে অনুষ্ঠানের শুরুতে নাজিম চৌধুরী আয়োজকদের পক্ষথেকে আয়োজনের প্রেক্ষাপট বর্ণনাকলে অনেকের সাথে যোগাযোগের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরেন। তার মতে অনেকেই নানা কারণে অনুষ্ঠানে অংশ নিতে না পারলেও তাদের কর্মকান্ডের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। পরবর্তী বছরের অনুষ্ঠান কেউ কেউ শুক্রবার, কেউ কেউ শনিবার আয়োজনেরও পরামর্শ দিয়েছেন বলে জনাব চৌধুরী তার বক্তব্যে উল্লেখ করেন।
অনুষ্ঠানে কলোনীর বিভিন্ন বিল্ডিং ও কলোনীর প্রসিদ্ধ ও পরিচিত স্থান গুলোর স্লাইড শো প্রদর্শন করা হয়েছিল। অনুষ্ঠান আয়োজনে অমানুষিক ত্যাগ স্বীকার ও ব্যতিক্রমী অবদানের জন্য সর্বজনাব নাজিম, সাইদ, হারুন, শাহিন, বাবু, সুমন, সাদেক, শাফি, শাকিল, আবিদুর রহমান, মীর দুলাল,বাবু, মানিক, মাসুম প্রমুখকে মঞ্চে আহ্বান করে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত  করার কাজে জনাব হারুন তার অফিসটি আয়োজকদের ব্যবহার করতে দেয়ায় ও তাদেরকে নানাভাবে সহযোগিতা করায় তার প্রতি
বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মিলনমেলা আয়োজনের পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবু সাইদ আহমদ (সাইদ)।এরপর শিকাগো থেকে আগত জনাব টফি স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন। এরপর ভার্জিনিয়া থেকে আগত ডাক্তার অপু, পিন্টু, মনন, অশ্রু, ন্যান্সী, সিরাজ, শেফা, আরিফা, সাবেক কমিশনার শাহ নেওয়াজ শাহীন, সাবেক কমিশনার মরহুম মেসবাহ উদ্দিন সাবুর ছোট ভাই মানিক, সাজ্জাদ, শরিফ, জুয়েল, আজাদ, বাবু, ইয়াসমিন শাহীন, রেহানা রব জলি, বুড়ি, নাভিন, নাফী প্রমুখ। স্মৃতিচারণের জন্য অনুষ্ঠানের মঞ্চটি সকলের জন্য উম্মুক্ত ছিল। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন লিনু। একটি গান গেয়ে সকলকে অনুপম আনন্দ দেয় শারমিনের অল্প বয়সী পুত্র অনিন্দ।
অনুষ্ঠানে গানের সুরে সকলকে বিভোর ও তন্ময় করে রাখেন ঢাকার জনপ্রিয় স্বনামধন্য গায়ক প্রীতম, ক্লোজআপ ওয়ান তারকা রুমি, ক্ষুদে গানরাজ নিলয়, নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী শারমিন মহসিন, মাহবুব, আযম খানের শিষ্য সাউথ এশিয়া মিউজিক সোসাইটির জাকারিয়া মহিউদ্দিন(জ্যাক), ভার্জিনিয়া থেকে আগত মতিঝিল কলোনী বধূ আফসানা সিরাজ, কলোনি র বাসিন্দা রফিকের মেয়ে ইলা।কলোনির বধু শামসিয়া মোস্তফা নীলু। আকর্ষণীয় র‌্যাফেল ড্রর মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV