যুক্তরাষ্ট্র থেকে সহস্রাধিক বাংলাদেশি দেশে ফিরতে চান : এটর্নি মঈন চৌধুরী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ট্যুরিস্ট/বিজনেস ভিসায় যুক্তরাষ্ট্রে আসা সহস্রাধিক বাংলাদেশি অবিলম্বে তাদেরকে দেশে ফিরিয়ে নিতে আবেদন জানিয়েছেন। অনেকেই একমাসের জন্যে এসেছিলেন। সঙ্গে সে অনুযায়ী ডলারও ছিল। করোনার কারণে তারা নির্দিষ্ট সময়ে ফিরতে পারেননি। এ অবস্থায় ডলারও শেষ হয়েছে। তাই তারা এক ধরনের নাজুক অবস্থায় দিনাতিপাতে বাধ্য হচ্ছেন। অথচ তারা দেশে ফিরতে পারলে নিজ প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারিদের পাশে দাঁড়াতে সক্ষম হবেন। সরকারের পদস্থ কর্মকর্তারাও এই দু:সময়ে নিজ নিজ দায়িত্ব সম্পাদনে সক্ষম হবেন।
নিউইয়র্কে খ্যাতনামা আইনজীবী ও ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরী ৯ এপ্রিল বৃহস্পতিবার এ সংবাদদাতাকে জানান, ‘নিউইয়র্কসহ আশপাশের শতাধিক বাংলাদেশি আমার সাথে যোগাযোগ করেছেন। ভিসার মেয়াদ শেষ। নগদ অর্থ যা এনেছিলেন তাও ফুরিয়ে গেছে। করোনার কারণে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় তারা ঢাকায় ফিরতে পারছেন না।’ এটর্নি মঈন উল্লেখ করেন, ‘এসব বাংলাদেশির প্রায় সকলেই সরকারের পদস্থ আমলা অথবা নামকরা বিভিন্ন কোম্পানীর মালিক। অথচ এখন তারা ভিক্ষুকের মত অসহায় অবস্থায় দিনাতিপাতে বাধ্য হচ্ছেন। ’লসএঞ্জেলেস, নিউজার্সি, পেনসিলভেনিয়া, বস্টন, ভার্জিনিয়া, ফিলাডেলফিয়া, টেক্সাস, ফ্লোরিডা প্রভৃতি এলাকায় আটকে থাকা এসব বাংলাদেশি সরকারের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন তাদেরকে বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে নিতে। এটর্নি মঈনের মাধ্যমে তারা আরো উল্লেখ করেছেন, সরকারি খরচে দেশে ফিরিয়ে নেয়ার পর তারা টিকিটের সমুদয় টাকা পরিশোধ করবেন। এ জন্যে ঢাকায় ফেরার পর সরকার তাদের পাসপোর্ট জমা রাখতে পারবেন। টিকিটের টাকা পরিশোধের পরই পাসপোর্ট ফিরিয়ে দিলে কোন সমস্যা হবে না।
প্রসঙ্গত: উল্লেখ্য, বিভিন্ন দেশে করোনার কারণে আটকে পড়া আমেরিকানদের মধ্যে ৮ এপ্রিল বুধবার পর্যন্ত ৫০ হাজার জনকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ৮ এপ্রিল হোয়াইট হাউজের নিয়মিত করোনা-ব্রিফিংকালে গণমাধ্যমকে আরো জানান, ‘বিদেশে আটকে পড়া আমেরিকানদের এত ব্যাপকসংখ্যায় ফিরিয়ে আনার ঘটনা আর কখনোই ছিল না। বাংলাদেশসহ ৯০ দেশ থেকে এদেরকে আনা হয়েছে। এখনও বেশ কটি দেশে আরো কয়েক হাজার আমেরিকান ফেরার অপেক্ষায় রয়েছেন। আমরা চেষ্টায় আছি সকলকেই ফিরিয়ে আনতে।
গত সপ্তাহে নাইজেরিয়া থেকে ১৫০ আমেরিকানকে ভার্জিনিয়ায় ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আনা হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এনআরবি নিউজ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








