Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলাণ্টিক সিটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস মিনিষ্টার স্বপন সাহা,প্রেসক্লাবের প্রথম কমিটি ঘোষনা

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: July 3, 2011 | 11:28 AM

আটলাণ্টিক সিটি, এবিএম নিউজঃ গত ২৯ জুন বুধবার, রাত ৮টায় নিউজার্সীর আটলাণ্টিক সিটিতে উদ্ভোধন করা হলো আটলাণ্টিক সিটিতে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব অব আটলাণ্টিক সিটি। বিশিষ্ট সাংবাদিক হেমায়েত হোসেনের সভাপতিত্তে আটলাণ্টিক সিটির শালিমার রেষ্টুরেণ্টে অনুষ্টিত এই জমজমাট শুভ উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিষ্টার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রধান বার্তা সম্পাদক এবং ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক স্বপন কুমার সাহা, বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন আটলাণ্টিক সিটির মেয়র লরেনজো লেংফোর্ড।


প্রধান অতিথি তার ভাষনে আটলাণ্টিক সিটিতে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের উদোগে  প্রথম বারের মত বাংলাদেশীদের প্রেস ক্লাব গঠন করার অভিনন্দন জানান ।তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী মিডিয়া ফ্রেইণ্ডলী এবং  সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করেন । তিনি জানান বর্তমান ১২টি টিভি চ্যানেল ও ১১টি কমিউনিটি রেডিও ষ্টেশনের অনুমোদন দেয় হয়েছে । তিনি বলেন  বর্তমান সরকার সাংবাদিকদের দীঘদিনের দাবি সি,আর,পির ৫০১ ও ৫০২  ধারা তুলে দিয়ে সমন ছাড়া  সাংবাদিকদের সরাসরি গ্রেপ্তার করা যাবেনা বলে আইন প্রনয়ন করা হয়েছে ।তিনি আরও জানান বর্তমান সরকার তথ্য অধিকার আইন করে জনগনকে তথ্য পাওয়ার অধিকার প্রতিষ্টিত করেছেন এবং ইতিমধ্যে প্র্রাপ্ত ৫৭টি আবেদনের মধ্যে ৩২টি আবেদন চুড়ান্ত করা হয়েছে ।জনাব স্বপন কুমার সাহা আরো বলেন ২০২১
সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশ হিসাবে আত্নপ্রকাশ করবে । তিনি ফিলাডেলপিয়ার ব্লসবাগ  ইউনিভাসিটিতে মানবাধিকার ও সংবাদপত্রের স্বাধীনতার উপর তার দেয়া ভাষনে সকলের কাছে প্রশংসিত হয়েছে বলে জানান । তিনি ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আকরামূল কাদেরের শূভেচছা সকলের কাছে পৌছে দেন ।বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন আটলাণ্টিক সিটির মেয়র লরেনজো লেংফোর্ড বাংলাদেশী সাংবাদিকদের এই ধরনের উদোগের প্রশংসা করেন এবং সিটির মেয়র হিসাবে সকল প্রকার সহযোগিতার আশসাস প্রদান করেন ।


উদ্ভোধন অনুষ্টানে শুভেচছা বক্তব্য রাখেন সাউথজার্সী মেট্রোপলিটন সিটি আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক নুরুন্নবী চৌধুরী শামীম, সহ-সভাপতি মোকতাদের রহমান, আলবদু মান্নান, আবদুল গফূর, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অব নিউজার্সীর সভাপতি মাহবুবুর রহমান  চুন্নু, বাংলাদেশ এসোসিয়শন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বাংলাদেশ এসোসিয়শন অব সাউথজার্সীর ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মোঃ কাউছার, আটলাণ্টিক সিটির মহিলা সমিতির সভানেন্ত্রী ফরিদা সূলতানা, আটলাণ্টিক সিটির ডেমোক্রেটিক পাটির কমিটি পারসন শিরিন চৌধুরী, আটলাণ্টিক সিটির প্ল্যানিং ও জোনিং বোর্ডের সদস্য ও ব্যবসায়ী গোলাম কিবরিয়া, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি এম রহমান বাবুল, বাংলাদেশী বিজনেস সোসাইটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ লিটন, ক্যাব ওয়েল ফেয়ার সোসাইটি অব আটলাণ্টিক সিটির সাধারন সম্পাদক কাজী লিটন, বাংলাদেশ এসোসিয়শন অব সাউথজার্সীর ট্রাষ্টি বোর্ডের সদস্য মোঃ বেলাল, এবং বাংলাদেশ এসোসিয়শন অব সাউথজার্সীর সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোঃ আলীসহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ ।সভাপতির ভাষনে হেমায়েত হোসেন কমিউনটির সকল শ্রেনীর লোকজনের উপস্থিতিতে একজন প্রফেশনাল সাংবাদিকের মাধ্যমে বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলাণ্টিক সিটির  উদ্ভোধন করতে পারায় নিজেদেরকে ভাগ্যবান মনে করছেন বলে উল্লেখ করেন। তিনি অনেক মূল্যবান সময় ব্যয় করে আটলাণ্টিক সিটির  সাংবাদিক এবং সাউথজার্সীবাসীকে সময় দেয়ার জন্য স্বপন কুমার সাহাকে ধন্যবাদ জানান এবং সাথে সাথে এই অনুষ্ঠানে উপস্থিত থেকেবাংলাদেশ প্রেস ক্লাব অব আটলাণ্টিক সিটির প্রথম কমিটি তাদের মূল্যবান বক্তব্য দেয়ার জন্য সাউথজার্সীর সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং সাউথজার্সীবাসীকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলাণ্টিক সিটির প্রথম কমিটি:

প্রধান অতিথি স্বপন কুমার সাহা তার ভাষন শেষে নব গঠিত বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলাণ্টিক সিটির প্রথম কমিটি ঘোষনা করেন। গঠনতন্ত্র মোতাবেক ১১ সদস্য বিশিষ্ট নিবাহী কমিটির মধ্যে ৭ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন। নবগঠিত নিবাহী কমিটির কমকতারা হলেনঃ সভাপতি-হেমায়েত হোসেন (সাপ্তাহিক ঠিকানা ও এটিএন বাংলা) সহ-সভাপতি আকবর হোসাইন (সাপ্তাহিক বাংলা পত্রিকা এবং এনটিভি), সাধারন সম্পাদক মোঃ শাহীন (সাপ্তাহিক বাংলা পত্রিকা), কোষধক্ষ্য অভিজিৎ দাস (এটিএন নিউজ), নিবাহী সদস্যঃ মোঃ সেলিম, কাজী লিটন ও মাহমুদ আলম। কমিটির নাম ঘোষনার পর প্রধান ও বিশেষ অতিথি কেক কেটে বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলাণ্টিক সিটির প্রথম আত্ন্প্রকাশ উদযাপন করেন। এরপর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত আটলাণ্টিক সিটির বাসীকে প্রচুর আনন্দ দেয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন গোলাম মোস্তফা, নিলাদ্রী শেখর চৌধূরী, শামসূল আলম পলাস এবং কাজী লিটন।

 

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV