Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

করোনা ভাইরাস মোকাবেলায় মানুষের পাশে দাঁড়াল ওয়াশিংটন ৩৫তম ফোবানা সম্মেলন কমিটি

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: April 15, 2020 | 1:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ওয়াশিংটন ডিসি: মানবতার কল্যানে মানবতার আহবানে ’মানুষের জন্য মানুষ’ এই স্লোগানকে বুকে ধারন করে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় মানুষের পাশে দাঁড়াল ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনের কর্মকর্তাবৃন্দ। বাংলা নববর্ষ ১৪২৭ সালের প্রথম দিন ১৪ এপ্রিল মঙ্গলবার দিনভর বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন কমিটির মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করেন ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল, সদস্য সচিব শিব্বীর আহমেদ, কো-কনভেনার মজনু মিয়া, সমন্বয়ক আওলাদ হোসেন মামুন, উপদেষ্টা সাদেক এম খান, রেসিপশন কমিটির কো-চেয়ারপার্সন জেবা রাসেল প্রমুখ।

বাংলাদেশী কমিউনিটির বাইরে স্পানিশ, চাইনিজ, ইথিওপিয়ান সহ বিভিন্ন কমিউনিটির মানুষ এবং তাদের পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করেন ৩৫তম ফোবানা সম্মেলনের কর্মকর্তাবৃন্দ। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, মরিচ, করোলা, খেজুর, বুট, মুরি ইত্যাদি উল্লেখযোগ্য। বিভিন্ন কারনে যারা খাদ্যসামগ্রী গ্রহনের জন্য বাসা থেকে বের হতে পারেননি তাদেরকে ফোবানা নেতৃবৃন্দ তাদের বাসা বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

উল্লেখ্য, আগামী ২০২১ সালে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ৩৫তম ফোবানা সম্মেলন। সম্মেলনের স্লোগান ’নতুন প্রজন্মের অঙ্গীকার’। এই স্লোগানে সম্মেলনের ভেন্যু গেলর্ড ন্যাশনাল রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টার, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড। নয়নাভিরাম পোটম্যাক নদীর তীরে অবস্থিত গেলর্ড ন্যাশনাল রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৩, ৪, ৫ শুক্রবার, শনিবার ও রবিবার তিনদিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে দেশের ও প্রবাসের লেখক সাংবাদিক বুদ্ধিজীবী, শিল্পী সহ গুনীজনরা অংশগ্রহন করবেন। ৭টি ক্যাটাগোরিতে প্রতিযোগীতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সাইন্স এন্ড টেক ফেয়ার, জব ফেয়ার, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুথি-ছড়া পাঠের আসর, সাহিত্য আডডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন, ফোবানা ম্যারাথন, ফোবানা প্যারেড সহ নানামুখী আয়োজন দিয়ে ৩৫তম ফোবানা সম্মেলন সাজানোর কাজ এগিয়ে চলেছে। এছাড়াও ৩৫তম ফোবানাকে সামনে রেখে তৈরি করা হচ্ছে ফোবানা থীম সং।

আগামী ২০২১ সালে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য কনভেনার জি আই রাসেল ২০২-৫৭৭-১৪০০ অথবা শিব্বীর আহমেদ, সদস্য সচিব ২০২-৭০৫-৭৯০০ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV