নিউইয়র্কে আজাদ বাকিরের দাফন: তারেক-ফখরুলের শোক প্রকাশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : চিরনিদ্রায় শায়িত হলেন নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদ সদস্য, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বৃহত্তর কুমিল্লা সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মোহাম্মদ আজাদ বাকির।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা দেড়টার দিকে লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। করোনা ভাইরাস পরিস্থিতির ফলে আইনগত দিক বিবেচনায় এতে তার পরিবারের ২ জন সদস্য ও কয়েকজন বন্ধু অংশ নেন। উল্লেখ্য, বাকির আজাদ গত ৬ এপ্রিল, সোমবার ভোর রাত ৩.৪০ মিনিটে এলমহাস্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজিউন)। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮দিন ধরে এই হাসপাতালেই লাইফ সাপোর্টে ছিলেন। খবর ইউএনএ’র।
জানা গেছে, হাসপাতাল থেকে মরহুম আজাদ বাকিরের মরদেহ গ্রহণ করার পর ফিউনেরাল হোমে রাখা হয়। সেখান থেকে মঙ্গলবার দুপুরে ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে নেয়া হয়। সেখানে বেলা দেড়টার দিকে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি এবং বিশেষ দোয়া পরিচালনা করেন এলহার্স্টস্থ মসজিদ আল তৌফিক-এর ইমাম মুফতি ওসমান গণি। জানাজায় আজাদ বাকিরের পুত্র রোহান সহ বিশিষ্ট রাজনীতিক কামাল সাঈদ মোহন, বাংলাদেশ সোসাইটি’র অন্যতম সহ সভাপতি আব্দুল খালেক খায়ের, ক্রীড়া ও অপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নওশাদ হোসেন, কার্যকরী সদস্য মাইনুল উদ্দিন মাহবুব প্রমুখ অংশ নেন।
শোক প্রকাশ: যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাকির আজদ-এর অকাল মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় মহাসচীব ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্র বিএনপি সূত্রে এই তথ্য জানা গেছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests