Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নিখোঁজের ২০ দিনেও হদিস মেলেনি চাঁদপুরের নাসিরের

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: April 17, 2020 | 5:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ২১ দিনেও হদিস মেলেনি নিখোঁজ বাংলাদেশি-আমেরিকান নাসির আহমেদের (৪৩)। ২৭ মার্চ থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার সংলগ্ন নর্থ বিষকাটালি গ্রামের অধিবাসী নাসির নিখোঁজ। 

তার পরিচিতদের মাধ্যমে বাংলাদেশে তার মা-বাবা সংবাদটি জেনে নিউ ইয়র্কে কমিউনিটি এ্যাক্টিভিস্ট মাজেদা এ উদ্দিনের সাথে যোগাযোগ করেন এবং লিখিতাকারে তাকে দায়িত্ব দেন নাসিরের সন্ধানের জন্যে। নিউ ইয়র্ক অঞ্চলের বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ান-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে সরব স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাউথ-এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ এ্যান্ড ট্রেনিং’ (সেফেস্ট) এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাজেদা এ উদ্দিন।

বৃহস্পতিবার তিনি জানান, নিউ ইয়র্ক সিটি প্রশাসনের মাধ্যমে সকল হাসপাতালে খোঁজ করেছি। কোথাও নেই নাসির। এমনকি করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যেই যারা মারা গেছেন তাদের তালিকাতেও নেই নাসির। হোমলেস হিসেবে তালিকাভুক্ত ৬ হাজার জনের মধ্যেও পাওয়া যায়নি নাসিরকে। 

ঢাকার একটি কলেজ থেকে বিএ পাশের কয়েক বছর পর যুক্তরাষ্ট্রে আসা নাসিরের মা-বাবার উদ্ধৃতি দিয়ে মাজেদা আরও জানান, যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ গ্রহণের পর ৪ বছর আগে নাসির বাংলাদেশে গিয়ে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সে সময় স্ত্রীকে জানিয়েছিলেন যে নিউ ইয়র্কে ফিরেই তাকে ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আনবেন। কিন্তু সেটি বিলম্বিত হওয়ায় গত বছরের আগস্টে তাকে তালাক দিয়েছেন সেই স্ত্রী। এটি জানার পরই নাসির বিষন্নতায় আক্রান্ত হন এবং কাজকর্মও ছেড়ে দিয়েছিলেন। এক পর্যায়ে তাকে মানসিক চিকিৎসকের শরণাপন্নও করা হয়েছিল। এমনি অবস্থায় সর্বশেষ তাকে দেখা গেছে ২৭ মার্চ ব্রুকলীনের একটি এলাকায়। 

নিউ ইয়র্কের পুলিশও খুঁজছে নাসিরকে। মাজেদা উল্লেখ করেন, নাসিরের সন্ধান পেলে নিকটস্থ পুলিশ স্টেশন এবং তাকে ৬৪৬-৩১৮-৪৬১৭ নম্বরে ফোন করতে হবে। কারণ সন্তানের নিখোঁজ হবার পর চাঁদপুরে তার মা-বাবা উদ্বিগ্ন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ