নিউইয়র্কে ফেসবুক লাইভে জুমুআ, তারাবী ও ঈদুল ফিতর জামাত!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টার ফেসবুক লাইভে জুমুআ, তারাবী ও ঈদুল ফিতর জামাতের আয়োজন করেছে। জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টারের প্রতিষ্ঠাতা ইমাম কাজী কাইয়ুম জানিয়েছেন, নিউইয়র্কের মুসলিম ধর্মাবলম্ভী কম্যিউনিটিতে অনন্য পরিষেবার অগ্রদূত ও পথপ্রদর্শক মিনি বাংলাদেশ জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টার করোনা পরিস্থিতির কারনে নিউইয়র্কের মসজিদ সমূহ বন্ধ থাকায় মুসল্লিদের সীমাহীন আহাজারির কথা বিবেচনা করে ফেসবুক লাইভে তারাবী, জুমুআ ও ঈদুল ফেতর জামাতের ব্যবস্থা গ্রহণ করেছে। পরিবার সহ অংশগ্রহণ করা যাবে ঘর থেকেই।

চাঁদ দেখা সাপেক্ষ এই বৃহষ্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২০, রাত ১০:০০ টায় ৪০ মিনিটের সূরা তারাবী মোহাম্মদী সেন্টার থেকে Imam Qazi Qayyoom এই অপেন ফেসবুক আইডিতে যুক্ত হয়ে ঘর থেকেই পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব সহ অংশগ্রহণ করা যাবে। একইভাবে ফেসবুক লাইভ অনলাইনে প্রতি শুক্রবার নিউইয়র্ক সময় ২:০০ টায় জুনুমার নামাজের জামাতেও মুসল্লিরা অংশগ্রহণ করতে পারবেন।

ইমাম কাজী কাইয়ুম প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গত শুক্রবার, ১৭ই এপ্রিল দুপুর দু’টায় পরীক্ষামূলক ভাবে প্রচারিত মোহাম্মদী সেন্টারের জুমুআ জামাতে প্রচুর সংখ্যক মুসল্লী পরিবার নিউইয়র্কের সকল বরো, লংআইল্যান্ড ও ট্রাইষ্টেট থেকে যোগ দিয়ে স্বস্থির নি:শ্বাসে আত্মতৃপ্তি লাভ করেছেন। সবাইকে অংশ গ্রহণের অনুরোধ জানাচ্ছি। যেহেতু নিউইয়র্কে লকডাউনের সময় সীমা ১৫ই মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং বাতাসে ভাইরাস ছড়িয়ে পড়ার
সম্ভাব্য সতর্কতার জন্য জুন পর্যন্ত সিটির বাহিরে দেয়া দেয়া সকল পার্মিট বাতিল করা হয়েছে, সেজন্য নিউইয়র্ক ঈদগার একটি মাত্র জামাত সকাল ৯:৩০ টায় ফেসবুক লাইভে মোহম্মদী সেন্টার থেকে সরসরি আদায় করা হবে। (চাঁদ দেখা সাপেক্ষে) আগামী ২৪শে মে, শুক্রবার উত্তর আমেরিকায় ঈদুল ফেতরের নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ!

ইমাম কাজী কাইয়ুম বলেন, মোহাম্মদী সেন্টার, এর নিয়মিত ও লাইভে অংশগ্রহণকারী মুসল্লিবৃন্দ সহ সকল শুভাকাঙ্খীদের পক্ষ থেকে উত্তর আমেরিকা, বাংলাদশ সহ পৃথিবীর যেকোন প্রান্তে থাকা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশীকে জানাচ্ছি মাহে রামাদান ও আগাম ঈদুল ফেতরের অনেক অনেক শুভেচ্ছা। সাথে সাথে আমরা কায়মনোবাক্যে মহান স্রষ্ঠার মহা সমীপে তাওবা ও প্রার্থনা করছি যে, আমাদের গোনাহর কারনে আমাদের উপর অসন্তুষ্ট হয়ে করোনাভাইরাস নামী জীবন হরণকারী এই আপদ যেনো দয়া করে যত দ্রূত সম্ভব উঠিয়ে নিয়ে আমাদেরকে আবারো স্বাভাবিক জীবন যাপন ফিরিয়ে দেন। যারা শাহাদত বরণ করেছেন, তাঁদের দরজা বুলন্দ করেন ও যারা অসুস্থ আছেন, তাদেরকে আরোগ্য দান করেন। প্রতিদিনের তারাবী ও জুমুআ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
ইমাম কাজী কাইয়ুম প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, এবারের ফেতরা জনপ্রতি (মিনি) ১৫ ডলার ধার্য্য করা হয়েছে। মোহাম্মদী সেন্টারে অনুদান, জাকাত ও ফেতরা পৌঁছানো ও যেকোন অনুসন্ধানের জন্য যোগাযোগ করতে মেহেরবাণী পূর্বক এই নংএ ফোন করুন। (৭১৮) ৪৯৬-৯৩৭৭।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং