তারেক রহমানের বিরুদ্ধে মামলায় চার্জসীটের প্রতিবাদে নিউ ইয়র্ক ষ্টেট বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ
পিবিসি২৪; তারেক রহমানকে মিথ্যা মামলায় চার্জসীট দেয়ার প্রতিবাদে গত ৩রা জুলাই বাংলাদেশী অধ্যুসিত জ্যাকসন হাইটসে নিউ ইয়র্ক ষ্টেট বিএনপি এক বিক্ষোভ সমাবেশের
আয়োজন করে। বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন মাওলানা ওয়ালীউল্লাহ মোঃ আতিকুর রহমান, পরিচালনা করেন নিউ ইয়র্ক ষ্টেট বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান সাঈদ।
এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট।প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ সম্রাট বলেনঃ বর্তমান স্বৈরাচারী সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, তারকে রহমানের ভয়ে ভীত সন্ত্রস্থ হয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলার চার্জসীট দাখিল করছে।
এই সকল মিথ্যা মামলার কোন ভিত্তি নাই বলে অবিলম্বে চার্জসীট প্রত্যাহার করার দাবী জানান অন্যথায় আগামী ৭ই জুলাই শুক্রবার বাংলাদেশ কন্সুলেট ও হাইকমিশন অফিস ঘেরাও করা হবে বলে হুসিয়ার করে দেন।বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনঃ মোঃ আনোয়ারুল ইসলাম, আযাদ বাকের, জহির মোল্লা, বেলাল মাহমুদ, মো ইলিয়াস খান, এম এ খালেক আকন্দ, মোঃ আলমগীর খান, আব্দুর রহমান, মোঃ রেজোয়ানুল হক রেজোয়ান, সাইফুল ইসলাম লিটন,আবু তাহের, মাহবুবুল হক আলমগীর, আবুল কালাম লিটন, মোঃ জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার আঃ হক চৌধুরী, মো কামাল হোসেন, রইস উদ্দিন, মোস্তাওফা আহাম্মেদ প্রমুখ।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes