করোনা ভাইরাসে মেরিল্যান্ডের তালেব চৌধুরীর ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র: প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে প্রাণ গেল আরো এক বাংলাদেশির। তালেব আহমেদ চৌধুরী (৪৫) বেশ কয়েকদিন ধরেই প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার থেকে মেরিল্যান্ড সিলভার স্প্রিং এর হলিক্রস হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।
১৯ এপ্রিল রোববার বিকালে করোনা ভাইরাসের কাছে হেরে গিয়ে হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সিলেট প্রবাসী তালেব আহমেদ চৌধুরী বড়উধা সাচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক সন্তান সহ বহু গুনগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
তালেব আহমেদ চৌধুরীর মৃত্যু সহ বৃহত্তর ওয়াশিংটনে ৪ বাংলাদেশী করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছেন। এছাড়া বহু বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। বিশেষ করে ভার্জিনিয়ার উডব্রিজ, লরটন, স্প্রিংফিলড, আর্লিংটন, ফেয়ার ফ্যাক্স সহ বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








