Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে ৩৫তম ফোবানা সম্মেলন কমিটির খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: April 20, 2020 | 12:42 AM

শিব্বীর আহমেদ, ওয়াশিংটন ডিসি: বৃহত্তর ওয়াশিংটনে করোনা ভাইরাস মোকাবেলায় তৃতীয়বারের মত সহযোগিতার হাত বাড়িয়ে মানুষের পাশে এসে দাঁড়াল ৩৫তম ফোবানা ২০২১ এর স্বাগতিক কমিটি। ১৯ এপ্রিল রোববার ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের স্প্রিংফিল্ড প্লাজার সামনে তৃতীয়বারের মত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল, সদস্য সচিব শিব্বীর আহমেদ, উপদেষ্টা সাদেক এম খান, রেসিপশন কমিটির কো-চেয়ারপার্সন জেবা রাসেল প্রমুখ।

মানবতার কল্যানে মানবতার আহবানে ’মানুষের জন্য মানুষ’ এই স্লোগানকে বুকে ধারন করে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় তৃতীয়বারের মত মানুষের পাশে দাঁড়াল ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনের কর্মকর্তাবৃন্দ। তৃতীয়দিনে খাদ্য সামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য চাল, ডাল, ময়দা, পেয়াজ, মরিচ, মাছ, গোস্ত, আলু, তেল ইত্যাদি। এছাড়াও ছিল পবিত্র রমজানের ইফতারের জন্য বুট, মুরি, খেজুর সহ নানা খাদ্যসামগ্রী।

৩৫তম ফোবানা সম্মেলনের কর্মকর্তাবৃন্দ বৃহত্তর ওয়াশিংটনে প্রবাসী বাংলাদেশিদের তালিকা সংগ্রহ করে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ এবং বিতরণ করছে। এছাড়াও যে সকল পরিবার বিভিন্ন কারণে এসে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারছেননা ৩৫তম ফোবানা সম্মেলনের কর্মকর্তাবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

উল্লেখ্য, আগামী ২০২১ সালে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ৩৫তম ফোবানা সম্মেলন। সম্মেলনের স্লোগান ’নতুন প্রজন্মের অঙ্গীকার’। এই স্লোগানে সম্মেলনের ভেন্যু গেলর্ড ন্যাশনাল রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টার, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড। নয়নাভিরাম পোটম্যাক নদীর তীরে অবস্থিত গেলর্ড ন্যাশনাল রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৩, ৪, ৫ শুক্রবার, শনিবার ও রবিবার তিনদিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে দেশের ও প্রবাসের লেখক সাংবাদিক বুদ্ধিজীবী, শিল্পী সহ গুনীজনরা অংশগ্রহন করবেন। ৭টি ক্যাটাগোরিতে প্রতিযোগীতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সাইন্স এন্ড টেক ফেয়ার, জব ফেয়ার, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুথি-ছড়া পাঠের আসর, সাহিত্য আডডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন, ফোবানা ম্যারাথন, ফোবানা প্যারেড সহ নানামুখী আয়োজন দিয়ে ৩৫তম ফোবানা সম্মেলন সাজানোর কাজ এগিয়ে চলেছে। এছাড়াও ৩৫তম ফোবানাকে সামনে রেখে তৈরি করা হচ্ছে ফোবানা থীম সং।

আগামী ২০২১ সালে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য কনভেনার জি আই রাসেল ২০২-৫৭৭-১৪০০ অথবা শিব্বীর আহমেদ, সদস্য সচিব ২০২-৭০৫-৭৯০০ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV