Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটিতে করোনায় মারা যাবার বিভ্রান্তির তথ্য প্রচার ফেসবুকে : জীবিত মানুষকে মৃত ঘোষণায় প্রবাসীরা ক্ষুব্ধ

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: April 20, 2020 | 4:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : করোনাভাইরাসের সর্বগ্রাসী আক্রমণে সকলেই ভীতিকর অবস্থায় দিনাতিপাত করছেন। এমনি অবস্থায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক সিটিতে চলছে করোনায় মারা যাবার বিভ্রান্তির তথ্য প্রচার। 

সকলেই অবরুদ্ধ বলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বশেষ গতকাল রবিবার (১৯ এপ্রিল) শামীমা নাসরীন নামক এক গৃহবধূর মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয়েছে। অথচ তিনি মারা যাননি। করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি বেশ ক’দিন আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে সন্তানদের নিয়ে কুইন্সের উডসাইডে বসবাস করছেন। এ তথ্য নিশ্চিত করেছেন শামীমা নাসরীনের পারিবারিক বন্ধু এবং নিউইয়র্ক পুলিশ ডিার্টমেন্টের সার্জেন্ট সাজেদুর রহমান। উল্লেখ্য, শামীমা নাসরীনের স্বামী মীর্জা হুদা সোহাগের সাথে যশোর ক্যান্টনমেন্টে পড়তেন সাজেদুর। নিউইয়র্কে এসেও একইসাথে কুইন্স কমিউনিটি কলেজে পড়েছেন। 

সাজেদুর অত্যন্ত দুঃখের সাথে জানান, কিছুক্ষণ আগেও শামীমার সাথে আমার স্ত্রীর কথা হলো। তিনি ভালোই আছেন। অথচ ফেসবুকে তার স্বামীর সহপাঠি পরিচয়ে মৃত্যুর সংবাদই শুধু নয়, তার দু’টি শিশু সন্তানও সিটি প্রশাসনের হেফাজতে নেয়া হয়েছে বলে মিথ্যাচার করা হয়েছে। না জেনে এমন তথ্য প্রচারের মধ্যে সুস্থ মানসিকতার প্রকাশ ঘটেনি বলেও মন্তব্য করেন সাজেদুর। 

প্রসঙ্গত: উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে শামীমার স্বামী আইটি সেক্টরের কর্মকর্তা যশোরের সন্তান মীর্জা হুদা  মারা গেছেন ২৯ মার্চ। সে সময়ে শামীমাও আক্রান্ত ছিলেন। তবে নিয়মিত ওষুধ সেবন এবং অন্যান্য নির্দেশাবলী মেনে চলায় সপ্তাহখানেক আগে তিনি পুরিপূর্ণভাবে সুস্থ হয়েছেন। 

এ ধরনের জঘন্য মিথ্যাচারে ক্ষুব্ধ এবং ব্যথিত শামীমার ছোটবোন ফিয়োনা মীর্জা বলেন, ‘আমি জঘন্য প্রচারণার ডক্যুমেন্ট সংগ্রহ করেছি। ফেসবুক অথরিটিকে অভিযোগ পাঠাচ্ছি। এরপর যথাযথ আইনগত পদক্ষেপ নেব ফেসবুকে এমন নিষ্ঠুর পোষ্টিং প্রদানকারির বিরুদ্ধে। কারণ আত্মীয়-স্বজন এবং পরিচিতজনের অনেকেই ফোন করছেন ‘শোক’ জানাতে। স্বামীকে হারিয়ে শামীমা যেমন কঠিন পরিস্থিতিতে, একইভাবে দুই শিশু সন্তান তাদের বাবাকে হারিয়ে বিমর্ষ। এ সময়ে এই পরিবারের পাশে দাঁড়িয়ে এই কষ্ট কাটিয়ে উঠতে সহায়তার পরিবর্তে এমন মিথ্যাচারে লিপ্তরা প্রকৃত অর্থে অমানুষের আচরণ করেছেন বলে মন্তব্য করেন ফিয়োনা। এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV