Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফক্স নিউজের টুইটার ফিডে ওবামাকে মৃত ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: July 4, 2011 | 12:24 PM

ইউএসএ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ এবার হ্যাকারদের হামলার শিকার হয়েছে। ফক্স নিউজের রাজনৈতিক টুইটার ফিডে হ্যাকাররা খবর ছড়িয়ে দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গুলিতে নিহত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। এতে আরও বলা হয়েছে, হ্যাকারদের হামলার পর @foxnewspolitics স্থানীয় সময় রাত দু’টার সময় এর ৩৩০০০ অনুসারীর মধ্যে ওবামা নিহত হওয়ার খবর সরবরাহ করতে শুরু করে। পোস্টটি খুব দ্রুত ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর বিভিন্ন পোস্টে প্রেসিডেন্টের আহত হওয়ার বিস্তারিত বিবরণসহ তার মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয়েছে। একটি পোস্টে বলা হয়েছে, বারাক ওবামা কিছুক্ষণ আগে মারা গেছেন। প্রেসিডেন্ট আর নেই। ৪ঠা জুলাই একটি কষ্টের দিন। আসলেই প্রেসিডেন্ট বারাক ওবামা মারা গেছেন। এরপর আরেকটি বার্তায় বলা হয়েছে, কিছুক্ষণ আগে বারাক ওবামা মারা গেছেন। প্রায় ৪৫ মিনিট আগে তিনি শরীরের পেছনে নিচের অংশে এবং গলায় গুলিবিদ্ধ হয়েছেন। অজ্ঞাত হত্যাকারী পালিয়ে গেছে। এরপর আরেকটি বার্তায় লেখা হয়েছে আইওয়াতে প্রচারণা চালানোর সময় রস রেস্টুরেন্টে দুইবার গুলিবিদ্ধ হয়ে বারাক ওবামা নিহত হয়েছেন। ফক্সের টুইটারে হামলার দায় স্বীকার করেছে স্ক্রিপ্ট কিডিস নামের কোন ব্যক্তি বা সংগঠন। তবে হামলাকারীরা খুব একটা দক্ষ নয় বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে ফক্স নিউজের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি।মানবজমিন
ট্যাগ:
Situs Streaming JAV