মহামারি করোনা: যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িকভাবে স্থগিত করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় সবচেয়ে শোচনীয় অবস্থায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯২ হাজার ৯ শ’র বেশি মানুষ। মৃত্যুবরণ করেছেন ৪২ হাজার ৫ শ’র বেশি মানুষ।
মহামারি করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে চলছে লকডাউন। এমন পরিস্থিতে বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের মানুষের আয়-রোজগারের পথ। অনেকে চাকরি হারিয়ে বেকার হয়েছেন। আর তাই নাগরিকদের কাজের সুযোগ করে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশ সাময়িকভাবে স্থগিত করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, অদৃশ্য শত্রুর আক্রমণের কারণে কাজ বাঁচানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আমাদের মহান আমেরিকার নাগরিকদের। অভিবাসন সাময়িকভাবে স্থগিত করার জন্য আমি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর দিতে যাচ্ছি।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








