করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ দাসের মৃত্যু, বিভিন্ন মহলের শোক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্ক স্থানীয় সময ২১ এপ্রিল মঙ্গলবার ৮:৩০ মিনিটে স্টেট আইল্যান্ড এর একটি হাসপাতালে বাংলাদেশি ইঞ্জিনিয়ার বিদ্যুৎ দাস মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিলো ৫৮ বছর। বিদ্যুৎ দাস হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে চলে গেলেন অজানা দেশে।

তার দেশের বাড়ি সন্দ্বীপ মুছাপুর। তার বাবা ছিলেন সুভাষ দাস সন্দ্বীপ সেনারহাট স্কুলের সাবেক প্রধান শিক্ষক। বিদ্যুৎ দাস অনেক বছর পর্যন্ত পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তার মৃত্যুতে কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। ইঞ্জিনিয়ার বিদ্যুত দাসের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, নাট্যকর্মী গোপাল সান্যাল, সাংবাদিক শিতাংশু গুহ, কানু দত্ত সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests