নিউইয়র্কে করোনায় মঙ্গলবার ৬ বাংলাদেশির মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার নিউইয়র্কের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ১৬৬ বাংলাদেশির নিশ্চিত মৃত্যু সংবাদ পাওয়া গেল। মঙ্গলবার নিউইয়র্ক স্টেটে ৪৮১ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল এবং স্বজনদের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী জানিয়েছেন, ২১ এপ্রিল সিটির উডসাইডের বাসিন্দা এবং মাদারীপুর জেলার সন্তান আহমেদ কবীরউদ্দিন (৫৫) সাবওয়েতে মারা যান। অপরদিকে, ম্যানহাটানের একটি হাসপাতালে মারা গেছেন টাঙ্গাইলের সন্তান আলিয়া রাজ্জাক (৬০)।
সিটি স্বাস্থ্য দফতরের উদ্ধৃতি দিয়ে স্বজনেরা জানিয়েছেন, টাঙ্গাইলের সন্তান এবং কুইন্সের রিচমন্ডহীল এলাকায় বসবাসরত সফি হায়দার খান (৫৪) কুইন্সের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। উল্লেখ্য, গত ৫ এপ্রিল তার ছোট ভাই সাইফুল হায়দার খান (৪৭) ও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানান যুক্তরাষ্ট্রস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের নেতা তাজুল ইসলাম।
গাজীপুরের সন্তান এবং লং আইল্যান্ডের অধিবাসী মোহাম্মদ ইসলাম বাবুল (৫৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ এপ্রিল।
ব্রুকলীনের বাসিন্দা এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুরের সন্তান সিরাজুল ইসলাম ওরফে সিরাজ সারেং (৭০) মায়মনিডেস হাসপাতালে ইন্তেকাল করেছেন।
বিয়ানিবাজারের আঙ্গারজুরের সন্তান এবং জ্যামাইকায় বসবাসরত প্রবীণ সমাজকর্মী আব্দুস সালাম খান (৭৫) লং আইল্যান্ডের নর্থশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সালাম খান কুমউনিটি লিডার ফখরুল ইসলাম দেলোয়ারের শশুর এবং আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রীজু মোহাম্মদের ফুপা শশুর।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity