Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

মহামারি করোনাভাইরাস : যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেয়া হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: April 23, 2020 | 8:33 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে আটকে পড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রী, চিকিৎসা নিতে আসা ব্যবসায়ী, সরকারী ঊর্দ্ধতন কর্মকর্তাদের দেশে ফিরিয়ে নিচ্ছে সরকার। ইতিমধ্যেই ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে দুই শতাধিক বাংলাদেশি যোগাযোগ করেছেন। তাদেরকে দেশে ফিরিয়ে নিতে চেষ্টা করা হচ্ছে যাত্রী অনুযায়ী একটি ফ্লাইট চার্টারের।

উল্লেখ্য, এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেলকে আটকে পড়া বাংলাদেশিদের তালিকা করতে বলেন। এসব বাংলাদেশির তালিকা প্রসঙ্গে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ ২২ এপ্রিল জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী, চিকিৎসা নিতে আসা ব্যবসায়ী, সরকারী ঊর্দ্ধতন কর্মকর্তারাও যোগাযোগ করছেন। সকলেই চার্টার করা বিমানের ভাড়া হিস্যা অনুযায়ী দেবেন। বাংলাদেশে ফেরার জন্যে এ পর্যন্ত ২০০ জনের মত নাম লিখিয়েছেন।

উল্লেখ্য, আটকে পড়া সহস্রাধিক বাংলাদেশির বিস্তারিত তথ্য দিয়েছেন নিউইয়র্কের খ্যাতনামা আইনজীবী ও ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরী। দেশে ফেরার আকুতি জানিয়ে অনেকে যোগাযোগ করেছেন তার সাথে। এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV