Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মহাসাগরে মোতায়েন করা ২৬ মার্কিন রণতরীতে ছড়িয়েছে করোনা!

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: April 24, 2020 | 3:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : করোনাভাইরাস মহাসাগরে মোতায়েন করা মার্কিন রণতরীতে পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টে এক সেনার করোনাভাইরাস হওয়ার পর আরও ২৬টি রণতরীতে করোনা ধরা পড়েছে। সিএনএন তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন নৌবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মহাসাগরে মোতায়েন ২৬টি যুদ্ধজাহাজে বাহিনীর সদস্যরা করোনা আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্ত জাহাজগুলোর নাম প্রকাশ করেননি ওই কর্মকর্তা।

নৌবাহিনীর ওই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন আরও জানায়, আরও ১৪টি রণতরীতে করোনা ছড়িয়েছিল। তবে সেখানকার সদস্যরা সুস্থ হয়ে ওঠায় সংক্রমণ আর ছড়ায়নি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ২৯৭ রণতরী সমুদ্রে মোতায়েন রয়েছে, কমপক্ষে ৪০টি রণতরীতে করোনা ছড়িয়েছিল বলে তথ্য দেয় সিএনএন। গত বুধবার পর্যন্ত মার্কিন নৌবাহিনীতে কর্মরত তিন হাজার পাঁচশ ৭৮ জনের শরীরে করোনা সংক্রমণ ছড়িয়েছে। তাদের মধ্যে আটশ জনই রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV