প্রবাসী বাংলাদেশীদের মাহে রমজানের শুভেচ্ছা নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের এবারের রমজান মাস প্রকৃতপক্ষেই অতিসংযমের মাস। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এর পক্ষ থেকে নিউইয়র্ক ও পাশ্ববর্তী অঙ্গরাজ্যে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদেরকে পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা।

পরম করুনাময় আল্লাহ তায়ালার অশেষ রহমত এর মাস পবিত্র রমজান শুরু হয়েছে। এবারের রমজান মাসটি বহু মাত্রায় ব্যতিক্রমী, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস এর সংক্রমন থেকে রক্ষা পেতে আমাদের সামাজিক দূরত্বসহ স্বাগতিক দেশের স্বাস্থ্য বিধি-বিধান মেনে ধৈর্য্য ও সাহসের সাথে চলমান এই মহাদুর্যোগ মোকাবেলা করতে হবে। বিশেষ করে রমজান মাসের সেহরীর ও ইফতারের খাদ্য ক্রয় অথবা সংগ্রহ করার সময় কোনভাবেই যেন করোনা ভাইরাসে আবার সংক্রমিত না হই, সেই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা যাচ্ছে। আর তাই আসুন আমরা মসজিদে একত্রিত না হয়ে নিজ নিজ গৃহে অবস্থান করে তারাবি নামাজ আদায় করি এবং ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এবছরের রমজান মাস পালন করি। সংযম পালনের এই মহান মাসে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিহত করে এবং স্বাস্থ্য বিধি মেনে চলে একে অপরকে সাহায্য করি। আল্লাহ আমাদের সকলকে সংযম সাধনের মাধ্যমে পবিত্র রমজান পালনের তৌফিক দান এবং দৃঢ়তার সাথে এই মহামারি থেকে পরিত্রানের শক্তি প্রদান করুন।
উল্লেখ্য, নিউইয়র্ক এর মেয়র পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অর্ধ মিলিয়ন হালাল খাবার বিনামূল্যে মুসলমানদের জন্য নিউইয়র্ক সিটির ৪৩৫টি স্থানে বিতরন করবেন। যে কোন জরুরী প্রয়োজনে কনস্যুলেট জেনারেলের সাথে সার্বক্ষণিক (২৪/৭) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। হটলাইন-১ঃ ৬৪৬-৬৪৫-৭২৪২, হটলাইন-২ঃ ৯২৯-৪২৪-২৭৫৮, Email: [email protected]. প্রেস বিজ্ঞপ্তি
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity