জালালাবাদ এসোসিয়েশন আমেরিকার মতবিনিময়: দূর্যোগকালীন ফান্ড গঠনের সিদ্ধান্ত
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে সিলেট বিভাগের সকল সামাজিক সংগঠনের এক মতবিনিময় গত ২২ এপ্রিল রাতে ভিডিও কনফারেন্স কলের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলালের সভাপতি ও কার্যকরী কমিটির
সদস্য রোকন হাকিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন
এর পক্ষে সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন, জোসেফ চৌধুরী, শফিউদ্দীন তালুকদার, মনজুর চৌধুরী জগনুল, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল হক মজনু, সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনছারী সদস্য মিজানুর রহমান, এম সি কলেজ এলোমেনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র সভাপতি বেলাল উদ্দিন,গনদাবী পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি আজিমুর রহমান বোরহান, সাধারণ সম্পাদক আব্দুল হাই, হবিগন্জ সমিতির সভাপতি দেওয়ান বজলু চৌধুরী, হবিগন্জ সমিতির সাধারণ শম্পাদক সৈযদ নোমান আহমদ, সুনামগন্জ সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু সিলেট সদর সমিতি সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, ফেঞ্চুগন্জ অরগেনাইজেশনের সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, ওসমানীনগর সমিতির সভাপতি বশির উদ্দিন, গ্রেটার জৈন্তা ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা রশিদ আহমদ, বালাগন্জ-ওসমানী নগর সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ এনাম আহমদ, বিশ্বনাথ সমিতির সভাতি মনির উদ্দিন আহমদ, শ্রীমঙ্গল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চমন এলাহী, ছাতক সমিতির সভাপতি আব্দুল খালিক, জালালাবাদ এসোসিয়েশন এর প্রাক্তন সহ সভাপতি শাহ মিজানুর রহমান, প্রাক্তন প্রচার সম্পাদক আব্দুল করিম, শাহ সেলিম, মাধবপুর ফাউন্ডেশন এর সভাপতি শাহিনুল ইসলাম, নবীগন্জ ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি শাব্বির আহমদ, বৃন্দাবন্দ এলামোনাই এসোসিয়েশন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, হবিগন্জ জেলা কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন ও আবুল কালাম সা:সম্পাদক হবিগন্জ সদর সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।
সভায় জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি কামাল আহমদ, প্রাক্তন মহিলা সম্পাদিকা নারিদা চৌধুরী, প্রাক্তন নির্বাচন কমিশনার প্রফেসর আব্দুর রব সহ নিহত সকলের রোহের মাগফেরাত কামনা করা হয। সভায় নেতৃবৃন্দ এই বৈশ্বিক মহামারী মোকাবেলায় জালালাবাদ এসোসিয়েশন কর্তৃক গৃহিত পদক্ষেপের প্রশংসা করেন। সভায় সর্বস্মতিক্রমে করোনাভাইরাস সৃষ্ট দূর্যোগ মোকাবেলায় জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে অন লাইনে একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মৃত সকলের আত্নার মাঘফেরাত কামনা অসুস্থদের আরোগ্য কামনা এবং বিশ্ব শান্তি প্রতিষ্টার জন্য আল্লাহর রহমত কামনায় বিশেষ দোয়া করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা রশিদ আহমদ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests