নিউইয়র্কে ব্রঙ্কসের রাজপথে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ, ভাইরাসে নিহতদের স্মরণ
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজারএভিনিউ’র রাজপথে পহেলা রমজান ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সহ বিশ্বে করোনা ভাইরাসে নিহত এবং অসুস্থদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন বাংলাবাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া। পরে রোজাদাদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। ইফতার সরবরাহ করে খলিল বিরিয়ানী হাউস।
সম্মিলিতভাবে এই ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেন মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া, মো: সালেহ উদ্দীন, মো: খলিলুর রহমান, সাইদুর রহমান লিংকন, বখতিয়ার রহমান খোকন, এ ইসলাম মামুন, মোতাসিম বিল্লাহ তুষার ও বিলাল ইসলাম।

আয়োজকরা বলেন, মসজিদ বন্ধ থাকায় সোস্যাল ডিসট্যান্স বজায় রেখে রাস্তার পাশে এই ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, বাংলাবাজার মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিনসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসে নিহতদের রুহের মাগফেরাত এবং অসুস্থদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests