Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

রমজানে নিউইয়র্কে মুসলিমদের জন্য ৫ লাখ বেলার ফ্রি হালাল খাবার

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: April 25, 2020 | 1:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে শুক্রবার থেকে রমজান শুরু হয়েছে। শেষ হবে ২৩শে মে সন্ধায়। মুসলিমদের আধ্যাত্মিক ভাবনা ও আত্মশুদ্ধির এই সময়ে মুসলিমরা সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ এই রমজানে মুসলিমদের জন্য ৫ লাখ বেলার ফ্রি হালাল খাবার সরবরাহ করবে। সিটি মেয়র বিল দা ব্লাসিও বলেন, সিটির একটি কর্মসূচির আওতায় মুসলিমদের এই খাবার সরবরাহ করা হবে। সিটি কর্তৃপক্ষ এই কর্মসূচির মাধ্যমে খাবার কিনতে পারবেন না এমন ২০ লাখ বাসিন্দাকে খাবার দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। শিক্ষা বিভাগের বিভিন্ন ভবনে বিতরণ করা হবে ৪ লাখ বেলার হালাল খাবার। বাকি খাবার কমিউনিটি-ভিত্তিক সংগঠনের মাধ্যমে বিতরণ করা হবে।
এই কর্মসূচির আওতায় ৪৩৫টি স্থাপনায় ও ট্যাক্সির মাধ্যমে ১ কোটি বেলার খাবার সরবরাহ করা হয়েছে। এজন্য সিটির ব্যয় হয়েছে ১৭ কোটি ডলার। মেয়র ব্লাসিও বলেন, “রমজানের সবচেয়ে মহৎ আহ্বানগুলোর একটি হচ্ছে ক্ষুদার্তকে খাবার দাও। যাদের প্রয়োজন তাদের কথা স্মরণ করা। কিন্তু এই কাজ এখন আগের যেকোনো সময়ের চেয়ে কঠিন কারণ মানুষ এখন মসজিদেও যেতেও পারছে না।”
সিটি মেয়র আরও বলেন, “নিউইয়র্কের কোনো বাসিন্দা ক্ষুদার্ত থাকবে না। আপনার সিটি আপনার পাশে থাকবে।” তার কার্যালয়ের কর্মকর্তারা এই মাসের মধ্যে ১ কোটি ও মে মাসে ১.৫ কোটি বেলার খাবার সরবরাহ করার লক্ষ্যমাত্রা ঠিক করেছেন। মুসলমানদের রমজানের খাবার দেওয়ার পাশাপাশি ইহুদীদের জন্য কোশারের খাবারও সরবরাহ করে নিউইয়র্ক।ব্লুমবার্গ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV