করোনা মহামারি: ৩৫তম ফোবানা সম্মেলন কমিটির ১৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন ডিসি: চতুর্থবারের মত বৃহত্তর ওয়াশিংটনে মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করল ৩৫তম ফোবানা সম্মেলনের কর্মকর্তাবৃন্দ। ২৫ এপ্রিল শনিবার দিনভর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই খাদ্য বিতরনে অংশগ্রহন করেন কমিটির কনভেনার জি আই রাসেল, মন্বয়ক আওলাদ হোসেন মামুন, উপদেষ্টা সাদেক এম খান, প্রিন্স করিম, মোহাম্মদ রোমিও, রেসিপশন কমিটির কো-চেয়ারপার্সন জেবা রাসেল প্রমুখ।

এ সময় ডিসি ডেপুটি মেয়র ডেবরা জোনস উপস্থিত ছিলেন এবং খাদ্যসামগ্রী বিতরন পর্যবেক্ষন করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি ও ফোবানার পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করায় তিনি কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এবারের খাদ্য সহায়তায় অর্থপ্রদান সহ বিভিন্ন কার্যক্রমে সহযোগীতার হাত বাড়িয়ে দেন কমিটির যুগ্ম সচিব মনির হোসাইন এবং এন্টারটেইমেন্ট কমিটির চেয়ারম্যান জাকির হোসেন। মানবতার কল্যানে মানবতার আহবানে ’মানুষের জন্য মানুষ’ এই স্লোগানকে বুকে ধারন করে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় মানুষের মানুষের পাশে দাঁড়াল ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনের কর্মকর্তাবৃন্দ। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, দুধ, ডিম, তেল মাছ, মাংস, মুরি, খেজুর, পেয়াজ, মরিচ, সব্জি ইত্যাদি। সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে খাদ্যসামগ্রী সবার মধ্যে বিতরন করা হয়।
ইতিপুর্বে ৩৫তম ফোবানা সম্মেলনের কর্মকর্তাবৃন্দ তিনবার খাদ্যসামগ্রী বিতরণ করেন। পঞ্চমবার বৃহত্তর ওয়াশিংটনের মেরিল্যান্ড রাজ্যে পবিত্র ঈদুল ফিতরের পূর্বে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests