জর্জিয়ার প্রেসিডেন্ট পুত্রের টাইপিং রেকর্ড
ইউসএনিউজ ডেস্ক: জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল শাকাশভিলির ১৫ বছর বয়সী ছেলে এডোয়ার্ড শাকাশভিলি আইপ্যাডে সবচেয়ে দ্রুত টাইপ করে এর আগের বিশ্বরেকর্ড ভঙ্গ করেছেন। জর্জিয়ার স্থানীয় টেলিভিশন কোম্পানি ইমেডি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এডোয়ার্ড শাকাশভিলি মাত্র ৫.২৬ সেকেন্ডে আইপ্যাডে ইংরেজি বর্ণমালা টাইপ করে আগের রেকর্ড ভঙ্গ করেছেন। তিনি আগের গড়া রেকর্ডের চেয়ে ১.০৫ সেকেন্ড বেশি দ্রুত টাইপ করে নতুন রেকর্ড গড়েন। এর আগে বৃটেনের এক কিশোর ২০১০ সালে দ্রুত টাইপ করার রেকর্ড গড়েছিলেন। নতুন রেকর্ডধারী এডোয়ার্ড বলেছেন, আমি যখন প্রথমে এ রেকর্ডের ব্যাপারে জেনেছিলাম, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আমি এ রেকর্ড ভঙ্গ করতে পারব। তবে এক্ষেত্রে সবচেয়ে কঠিন ছিল আমার এ রেকর্ডের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো। এ রেকর্ড গড়ার জন্য এডোয়ার্ডকে তিনবার সুযোগ দেয়া হলেও তিনি প্রথমবারেই রেকর্ড ভাঙতে সক্ষম হন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








