নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তে নতুন উদ্যোগ: ৫০০০ ফার্মেসিতে করোনার পরীক্ষা করার ব্যবস্থা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের মূল কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত নিউইয়র্কে দ্রুত ও ব্যাপকভাবে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করতে নতুন উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। এত দিন শুধু নির্ধারিত হাসপাতালে করোনা শনাক্তে পরীক্ষা করা হতো। এখন হাসপাতালের পাশাপাশি ফার্মেসিতেও এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তে পরীক্ষা করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো ২৫ এপ্রিল শনিবার ফার্মেসিতে পরীক্ষার উদ্যোগ নেওয়ার বিষয়টি জানিয়েছেন বলে বিবিসির এক খবরে বলা হয়।
গভর্নর কুমো বলেন, রাজ্যের প্রায় পাঁচ হাজার ফার্মেসির করোনার পরীক্ষা করার সক্ষমতা রয়েছে। তারাও যদি পরীক্ষা শুরু করে, তাহলে প্রতিদিন ৪০ হাজার পরীক্ষা চালানো যাবে। আমেরিকায় ২৬ এপ্রিল পর্যন্ত প্রায় ৯ লাখ ৪২ হাজার করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে শুধু নিউইয়র্কেই রয়েছে ২২ হাজারের বেশি।
গভর্নর বলেন, করোনা পরীক্ষার জন্য ফার্মেসিগুলোকে স্যাম্পল সংগ্রহ করার অনুমতি দেওয়া হবে। ২ কোটি ঘনবসতির এই অঙ্গরাজ্যে করোনাভাইরাস কতটুকু বিস্তার লাভ করেছে, সেটি বের করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
কুমো বলেন, ‘নরকের ২১ দিন অতিবাহিত হয়েছে, এখন আমরা ফিরে তাকাতে চাই, ২১ দিন আগে আমরা কোথায় ছিলাম। এখন আমরা বাধ্যতামূলকভাবে এবং নিরবচ্ছিন্নভাবে পরীক্ষার ওপর জোর দিতে চাই।’
গভর্নর বলেন, স্বাস্থ্যকর্মী এবং জরুরি সেবা কর্মী যেমন পুলিশ কর্মকর্তা, দমকলবাহিনী, বাসচালক এবং দোকানের কর্মীরা করোনাভাইরাস পরীক্ষা করার সুযোগ পাবে—এমনকি তাদের মধ্যে করোনার কোনো লক্ষণ দেখা না গেলেও। এটি শুধু তাদের নিরাপত্তার জন্য নয়, বরং জনগণকে নিরাপদ রাখার জন্য তাদের পরীক্ষা জরুরি।
রাজ্যের গভর্নর বলেন, ‘যেহেতু আমাদের এখন আরও বেশি স্যাম্পল সংগ্রহ করার জায়গা আছে, আরও বেশি পরীক্ষার সক্ষমতা আছে। আমরা পরীক্ষার এসব জায়গা সবার জন্য উন্মুক্ত করতে চাই।’
গভর্নর কুমো ২৫ এপ্রিল শনিবার ঘোষণা দিয়েছেন, দেহে করোনাভাইরাস প্রতিরোধ ক্ষমতা (অ্যান্টিবডি) তৈরির বিষয়টি পরীক্ষা আরও সম্প্রসারণ করা হচ্ছে। শিগগিরই চারটি হাসপাতালে অ্যান্টিবডি পরীক্ষা শুরু করা হবে। করোনার সম্মুখযোদ্ধা স্বাস্থ্যকর্মীদের দিয়ে এই পরীক্ষা শুরু হবে।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের