নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল’র উদ্যোগে সোনালী একচেঞ্জের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ শুরু ২ মে
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর উদ্যোগে আগামী ২ মে থেকে সোনালী একচেঞ্জের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ শুরু হচ্ছে। কনস্যুলেট জেনারেল এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ মে ২০২০ শনিবার হতে সোনালী একচেঞ্জ কোঃ নিউইয়র্কের ৭টি শাখা (ম্যানহাটান, জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রæকলিন, ব্রঙ্কস, ওজনপার্ক এবং এস্টোরিয়া) মার্কিন সরকারের কভিড-১৯ বিধি-বিধান মেনে এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের কার্যক্রম পুনরায় চালু করতে যাচ্ছে। সোনালী একচেঞ্জ এর যে কোন শাখায় শনিবার হতে বুধবার সকাল ১১ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত বাংলাদেশে টাকা প্রেরণ করা যাবে। উল্লেখ্য, সশরীরে উপস্থিত না হয়েও সোনালী একচেঞ্জ এর ওয়েবসাইট (www.sonaliexchange.com) এর মাধ্যমে অন-লাইন ভিত্তিক আর্থিক লেন-দেন করা যাবে।

বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের বিষয়ে যে কোন প্রয়োজনে সোনালী একচেঞ্জ কোঃ ইন্ক এর প্রধান নির্বাহী কর্মকর্তা দেবশ্রী মিত্র (সোনালী একচেঞ্জ কোঃ ইন্ক, ৩৩৬ ইস্ট, ৪৫ স্ট্রীট, ৮তলা, নিউইয়র্ক, এনওয়াই-১০০১৭ ফোনঃ ২১২ ৮০৮ ০৭৯০, ২১২ ৮০৮ ৪০৮৫ ফ্যাক্সঃ ২১২ ৮০৮ ০৭৯১, ইমেইল: [email protected]) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কভিড-১৯) জনিত কারণে স্থানীয় বিধি-বিধানের জন্য সোনালী একচেঞ্জ এর কার্যক্রম ২১ মার্চ ২০২০ থেকে সাময়িকভাবে স্থগিত ছিল। বাংলাদেশী-আমেরিকান নাগরিকদের বাংলাদেশে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বৈধ পথে রেমিটেন্স প্রেরণে কমিউনিটির সকলকেই উৎসাহ প্রদান করে আসছে। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ২০১৯ নিউইয়র্কে বিভিন্ন একচেঞ্জ এর মাধ্যমে বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণকারীদের সাথে নিয়ে কনস্যুলেট জেনারেল আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








