নিউইয়র্কের ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেষ্টুরেন্ট বুধবার থেকে পুনরায় খুলছে
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেস্টারে বাঙালি মালিকানাধীন অন্যতম সেরা রেষ্টুরেন্ট বাংলা গার্ডেন রেষ্টুরেন্ট ২৯ শে এপ্রিল বুধবার থেকে পুনরায় খুলছে। গ্রাহকদের সুবিধার্থে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যে ৮ টা পর্যন্ত খোলা থাকবে। করোনা তান্ডবে বন্ধ থাকার পর সিটির আইন মেনে ২৯ শে এপ্রিল বুধবার থেকে এ রেষ্টুরেন্টটি খোলা থাকবে। নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ঐতিহ্যবাহী বাংলা টাউন সুপার মার্কেট ও বাংলা গার্ডেন রেষ্টুরেন্ট গ্রুপের কর্ণধার কাওসারুজ্জামান কয়েস ইউএসএনিউজঅনলাইন.কমকে এ তথ্য জানিয়েছেন।
কাওসারুজ্জামান কয়েস ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, সিটির নিয়ম মেনে টেক আউট, ক্যাটারিং এবং ফোনে অর্ডার নেয়ার ব্যবস্থা থাকবে। তিনি বলেন, গ্রাহকদের সুবিধার্থে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যে ৮ টা পর্যন্ত রেষ্টুরেন্ট সেবা প্রদান করা হবে। মজাদার ইফতারীসহ নিয়মিত অন্যান্য সকল খাবারই রেষ্টুরেন্টে থাকবে।
কাওসারুজ্জামান কয়েস আরো জানান, ব্রঙ্কসের পার্কচেস্টারের ১৮৬৪ ওয়েস্টচেস্টার এভিনিউর বাংলা টাউন সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট এবং ৩৫৬৬ জেরম এভিনিউর বাংলা টাউন সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট ও ডিসকাউন্ট স্টোর সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকবে।
এবিষয়ে যোগাযোগের ফোন : ৭১৮-৬৮৪-২১৬৬, ৯১৭-৮২২-২২০৭ এবং ৩৪৭-২৮২-৭৭৮৭।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








