নিউইয়র্কে করোনায় আরও ৫ বাংলাদেশির মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ২৯ এপ্রিল বুধবার করোনায় আক্রান্ত ১৩ বছরের বালকসহ আরও ৫ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী হাসপাতালের উদ্ধৃতি দিয়ে জানান, বুধবার ভোর রাতে লং আইল্যান্ড জুইশ সেন্টারের ইন্তেকাল করেছেন সিলেট সদরের সন্তান এবং কুইন্সের বাসিন্দা ইঞ্জিনিয়ার সুজাউর রেজা চৌধুরী (৭০)। দুই সপ্তাহ আগে তিনি গুরুতর অবস্থায় এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
হবিগঞ্জের বগলাবাজারের সাবেক স্বর্ণ ব্যবসায়ী এবং ব্রঙ্কসের বাসিন্দা সুনিল বণিকের ১৩ বছরের ছেলে প্রিয়মের মৃত্যু হয়েছে। শ্বাসকষ্টজনিত কারণে তাকে ৩৩ দিন আগে ব্রঙ্কসের মন্টিফিউর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা ও প্রবাসি শরিয়তপুর সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মোশারফ হোসেন দেওয়ান জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় মারা গেছেন মঙ্গলবার দিবাগত রাতে। একইদিন কুইন্সের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন কুলসুম বেগম (৬৫)। এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনা মহামারিতে ১৯২ প্রবাসীর মৃত্যু হয়েছে।এনআরবি নিউজ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








